বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

‘ইতালির ভেনিসের চেয়ে কোনো অংশে কম হবে না ঢাকা শহর’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেয়র তাপস বলেছেন, ঢাকার খালগুলো উদ্ধারের যে অঙ্গীকার আমরা করেছিলাম, সেটার বাস্তবায়ন আগামী ২ জানুয়ারি থেকে শুরু করতে যাচ্ছি। জানি, কাজটা অনেক কঠিন। কিন্তু অঙ্গীকার থেকে বেরিয়ে আসার সুযোগ নেই। যদি এ কাজে সফল হতে পারি, তাহলে ইতালির ভেনিসের চেয়ে কোনো অংশে কম হবে না ঢাকা শহর।

গতকাল রাজধানীর একটি হোটেলে ঢাকা শহরের সব খাল আনুষ্ঠানিকভাবে দুই সিটি কর্পোরেশনকে বুঝিয়ে দেয় ঢাকা ওয়াসা। এ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে দুই মেয়রের পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

মেয়র তাপস বলেন, শুরুতেই আমরা একটা ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছি। এর আওতায় তিনটি খাল উদ্ধার করা হবে। এগুলো হলো জিরানি খাল, মান্ডা খাল ও শ্যামপুর খাল। একই সঙ্গে পান্থপথ কালভার্ট ও সেগুনবাগিচা কালভার্ট দু’টিও উদ্ধার করা হবে। মার্চের মধ্যে আমরা এ কাজ শেষ করতে চাই। যদি সফল হতে পারি তাহলে জুনে শুরু হবে অন্যান্য খাল উদ্ধারের অভিযান।

‘আপনারা আমাদের জন্য দোয়া করবেন, কারণ এ কাজে হাত দেওয়া মানে যুদ্ধ শুরু করা। যেভাবেই হোক এ যুদ্ধে জিততে হবে। ঢাকাকে যদি সুন্দর না করা যায় তাহলে দেশের অন্যান্য জায়গাকে সুন্দর করে কোনো লাভ নেই। রাজধানী হলো দেশের প্রাণ। প্রাণই যদি সুন্দর না থাকে তাহলে শরীরের অন্য অংশ সুন্দর থেকে কী লাভ?’ যোগ করেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ