মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

এবার ফাইজারের টিকার বৈধতা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসহ বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে ফাইজারের করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে। এবার প্রাপ্তি ও সরবরাহ সহজ করার লক্ষ্যে টিকাটির বৈধতা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

গতকাল বৃহস্পতিবার সংস্থাটি এই বৈধতা দেয় বলে জানিয়েছে এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে চীন থেকে ছড়িয়ে পড়া মরণঘাতি ভাইরাসটি রুখতে যুক্তরাষ্ট্র-জার্মানির প্রস্তুতকৃত ফাইজার/বায়োএনটেক ভ্যাকসিন প্রথমবারের মতো বৈধতা দিল ডব্লিউএইচও।

সংস্থাটির শীর্ষ মুখপাত্র মারিয়াঞ্জেলা সিমাও বলেন, ‘বিশ্বব্যাপী করোনা ভ্যাকসিন পাওয়ার পথে এটি খুবই ইতিবাচক পদক্ষেপ। তবে আমি গুরুত্বের সঙ্গে বলতে চাই, বিশ্বব্যাপী জনগোষ্ঠীর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় টিকা সরবরাহের জন্য আরো বৃহৎ বৈশ্বিক প্রচেষ্টা প্রয়োজন।’

এছাড়া বিশ্বের যেসব দেশে করোনার ভ্যাকসিন প্রয়োজন তাদের জন্য ভ্যাকসিন সংগ্রহে ইউনিসেফ ও পান-আমেরিকান হেলথ অর্গাইনেশনকে সক্ষম করে তোলা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ