শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায় সাত দলকে নিয়ে বৈঠকে কী বার্তা দিলো হেফাজত খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানালেন তেহরানের ইমাম বন্যা দুর্গতদের পাশে হেফাজতে ইসলাম, ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

কাতারের দোহায় সড়কজুড়ে বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দ্য কালচারাল ভিলেজ ফাউন্ডেশন (কাটারা) কাতারের দোহায় প্রতি বছরের মতো এ বছরও ‘ইবনে রাইব সাংস্কৃতিক সড়ক’-এর আয়োজন করেছে।

গতকাল বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দোহায় অবস্থিত কাতারা অ্যামফিথিয়েটার সংলগ্ন সড়কে কাতার পুস্তক প্রকাশক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের সহয়তায় মাস ব্যাপী এ কার্যক্রম শুরু হয়।

করোনা রোধে স্বাস্থ্যবিধি মেনে বইপ্রেমিকদের জন্য সাংস্কৃতিক কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়। যাতে আগ্রহী পাঠকরা নতুন প্রকাশনীর সঙ্গে পরিচিত হয়ে সাহিত্য, বিজ্ঞান ও বিভিন্ন বিষয়ের নতুন নতুন বইয়ের সন্ধান পায়।

কাতারা সংস্থার মহাব্যবস্থাপক ড. খালেদ বিন ইবরাহিম আল সুলাইতি বলেন, ‘ইবনে রাইব সাংস্কৃতিক সড়কে সব ধরনের গ্রন্থাকার ও প্রকাশকদের প্যাভিলয়নও থাকবে। এটি কেবল সাংস্কৃতিক সড়ক বা বেচাকেনার জায়গা নয়, বরং এটি চিন্তা ও জ্ঞানের ভাণ্ডার এবং সংস্কৃতি চর্চার কেন্দ্র। এটি লেখক ও চিন্তাবিদদের আলোচনার কেন্দ্র।’

জানা যায়, কাতার রেড ক্রিসেন্ট ও হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় প্রেসের সহায়তায় কাতারা সংস্থাটি করোনা মহামারিতে কোয়ারেন্টিনে থাকা মানুষের মধ্যে ৬ হাজার বই বিতরণের উদ্যোগ নেওয়া হয়। তাছাড়া কাতার উন্নয়ন তহবিল ও রেড ক্রিসেন্টের সহায়তায় সিরিয়ার বাস্তুচ্যূত লোকদের মধ্যে বই বিতরণের উদ্যোগ গ্রহণ করে। সূত্র: দ্য পেনিনসুলা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ