রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

থার্টিফার্স্ট নাইটে পার্টি করতে গিয়ে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চুয়াডাঙ্গায় থার্টিফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়জুল মণ্ডল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা শহরের সুমিরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত ফয়জুল পেশায় ইটভাটার শ্রমিক ছিলেন।

জানা যায়, নতুন বছরকে স্বাগত জানিয়ে পিকনিকের আয়োজনে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়। তিনি সুমিরদিয়ার মৃত তাজ উদ্দিনের ছেলে।  চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে তিনি জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে পিকনিকের আয়োজন করে ওই এলাকায় যুবকরা। আয়োজনস্থলে বিদ্যুতের সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন ফয়জুল। তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. ওয়াহিদ মাহমুদ রবিন তাকে মৃত বলে ঘোষণা করেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ