বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

দাওয়াতুল হকের মারকাজি ইজতেমা আগামী ১৩ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দাওয়াতুল হক বাংলাদেশ এর ২৬তম মারকাজি ইজতেমা আগামী ১৩ ফেব্রুয়ারি শনিবারে অনুষ্ঠিত হবে। এক বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ (১ জানুয়ারি) শুক্রবার সকালে যাত্রবাড়ী মাদরাসায় অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ তারিখ নির্ধারণ করা হয় বলে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ১ জানুয়ারি শুক্রবার মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ-এর মাসিক ‘মজলিসুল উমারা’র পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ দশ মাস পর নিয়মিত এই মাসিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ-এর আমীর, মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান। মজলিসে আরও উপস্থিত ছিলেন মুফতি মনসূরুল হক, প্রফেসর হামিদুর রহমান, মাওলানা হিফজুর রহমান, প্রফেসর গিয়াসউদ্দীন, মাওলানা ফারুক আহমাদ, মাওলানা মুনাওয়ার হুসাইনসহ ঢাকার বিভিন্ন হালকার আমীর, নায়েবে আমীরবৃন্দ।

পরামর্শ সভায় মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ-এর ২৬তম মারকাজি ইজতেমা আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২১ইং রোজ শনিবার কেন্দ্রীয় মারকাজ জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া যাত্রাবাড়ী ঢাকায় অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। মারকাজি ইজতেমা দিনব্যাপী সকাল ৯টা হতে শুরু হয়ে রাত ১০টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ