বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

লকডাউন অমান্য করায় কানাডায় মন্ত্রীর পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লকডাউন অমান্য করে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বেড়াতে গিয়েছিলেন কানাডার ওন্টারিও প্রদেশের অর্থমন্ত্রী রড ফিলিপস। এর জের ধরে পদত্যাগ করেছেন তিনি। প্রদেশটির প্রিমিয়ার এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছেন।  তবে এ ঘটনার জন্য ক্ষমা চেয়ে ফিলিপস বলেন, এ ভ্রমণ ছিল আমার বড় ধরনের ভুল।

বিবিসি জানায়, করোনা সংক্রমণে নতুন রেকর্ড হওয়ায় কানাডার সবচেয়ে জনবহুল প্রদেশটির সরকার বাসিন্দাদের অপ্রয়োজনীয় ভ্রমণে নিরুৎসাহিত করেছিল। কিন্তু প্রোগ্রেসিভ কনজারভেটিভ পার্টির সদস্য ফিলিপস ব্যক্তিগত সফরে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে গিয়েছিলেন। ১৩ তারিখ সেন্ট বার্টসে গিয়ে বৃহস্পতিবার ফিরে আসেন।

জানা যায়, বড় দিন ও ইংরেজি নববর্ষের ছুটির দিনে ওন্টারিওর স্বাস্থ্য কর্মকর্তারা প্রদেশটির বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছিল।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ