বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

শাইখ ইউসুফ আল-আহমাদকে কারাদণ্ড দিয়েছে সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের ইসলামিক স্কলার শাইখ ইউসেফ আল-আহমাদকে চার বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো আল-আহমাদের সাজার খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে মিডল ইস্ট আই।

জানা যায়, শাইখ আল-আহমাদকে চার বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া তার ওপর চার বছরের ভ্রমণ নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। প্রিজনার্স অব কনসায়েন্স নামে আরেকটি মানবাধিকার সংগঠন জানিয়েছে, আল-আহমাদের বিরুদ্ধে অভিযোগ তিনি একটি বইমেলায় গিয়েছিলেন এবং কারাগারে বন্দিদের সঙ্গে দেখা করেছেন। এই সংগঠনটি সৌদি কারাবন্দিদের ভাগ্যে কি ঘটে তা রেকর্ড করে।

জানা যায়, এর আগেও ২০১১ সালে শাইখ আল-আহমাদকে গ্রেপ্তার করা হয়েছিল। কোনও অভিযোগ বা বিচার ছাড়াই কাউকে গ্রেপ্তার এবং সাজার সমালোচনা করায় তখন আল-আহমাদকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে ২০১২ সালের নভেম্বরে বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুলআজিজ তাকে ক্ষমা করে দিয়েছিলেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ