মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

আসামে মাদরাসা বন্ধের ষড়যন্ত্রের নিন্দা জানিয়েছে জমিয়তে তালাবায়ে আরাবিয়া বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের আসাম রাজ্যের বিধানসভায় প্রায় ৭০০টি মাদরাসা বন্ধের বিল পাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জমিয়তে তালাবায়ে আরাবিয়া বাংলাদেশ। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এ প্রতিবাদ জানায়।

জমিয়তে তালাবায়ে আরাবিয়া ওই বিবৃতিতে বলে, ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার স্বাধীন ভারতবর্ষে মুসলামন এবং ইসলামি শিক্ষাকে উৎখাত করার জন্য মাদরাসাগুলোকে বিদ্যালয়ে রূপান্তর করার জন্য বিধান সভায় আইনপাশ করেছে। যা মুসলিম বিশ্ব কখনো মেনে নিবে না। এ আইন শুধু মুসলিম বিরোধী নয় বরং মানবাধিকারের পরিপন্থি ও ভারতের ধর্ম নিরেপক্ষ সংবিধান বিরোধী।

এ আইন অনতিবিলম্বে প্রত্যাহার করার জন্য ওআইসি, বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘকে সোচ্চার হওয়ার জোর দাবি জানায় জমিয়তে তালাবায়ে আরাবিয়া বাংলাদেশ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ