বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

এবার আরো বড় ধরণের কর্মসূচিতে যাচ্ছে ভারতের আন্দোলনরত কৃষকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একমাসের বেশি সময় ধরে দিল্লি সীমান্তে কৃষক আন্দোলন চলছে। বিজেপি সরকারের পাশ করা তিনটি কৃষি আইন প্রত্যাহার ও ন্যূনতম সহায়ক মূল্যের আইনি স্বীকৃতির দাবি নিয়ে আন্দোলনে নেমেছে দেশটির ৪০টির বেশি কৃষক সংগঠন।

টাইমস অব ইন্ডিয়া জানায়, এখনও তাদের দাবি মেটেনি। আগামী ৪ জানুয়ারি ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকে বসছে কৃষকরা। সেই বৈঠকেই দাবি না মানলে কৃষকরা বৃহত্তর আন্দোলন ঘোষণা করবে।

গতকাল শুক্রবার (১ জানুয়ারি) ৪০টি কৃষক সংগঠনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সিঙ্ঘু সীমান্তে এক সাংবাদিক সম্মেলনে যোগেন্দ্র বলেন, তিনটি কৃষি আইন প্রত্যাহার ও ন্যূনতম সহায়ক মূল্যের আইনি স্বীকৃতির বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। আমরা আন্দোলনের তীব্রতা আরও বাড়াব। ৪ জানুয়ারির বৈঠকে কোনও বিজেপি সরকার দাবি না মানলে ৬ জানুয়ারি জিটি-কার্নাল রোডে ট্র্যাক্টর র‌্যালি বের করা হবে। এরপর আগামী সপ্তাহে শাহজাহানপুর সীমান্ত থেকে দিল্লির দিকে যাত্রা শুরু করব আমরা।

গত বুধবার ষষ্ঠ দফার বৈঠকের পরে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানিয়েছেন, চারটির মধ্যে দুটি দাবিতে দু’পক্ষের মধ্যে একটা চুক্তি হয়েছে। তিনটি কৃষি আইন প্রত্যাহার ও ন্যূনতম সহায়ক মূল্যের আইনি স্বীকৃতির বিষয়ে কোনও অগ্রগতি হয়নি। কৃষক নেতারা অভিযোগ করেন, তাদের দাবির মাত্র ৫ শতাংশ বিষয়ে আলোচনা হয়েছে। এক কৃষক নেতার দাবি, প্রয়োজনে হরিয়ানার সব মল ও পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হবে। আগে থেকে দিন ঘোষণা করে তা করা হবে।

বিজেপি সরকারের তরফ থেকে বলা হয়েছে কৃষকরা চাইলে একটি কমিটি গঠন করা হবে। সেখানে কৃষক সংগঠন ও সরকারের প্রতিনিধিরা থাকবেন। তারাই সব সমস্যা নিয়ে আলোচনা করবেন। এই কমিটির বিষয়ে কৃষকরা কোনও জবাব দেয়নি। সূত্র: পিটিআই

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ