রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দিনাজপুরে মাদক সেবনের দায়ে চাকরি গেল ৬ পুলিশের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিনাজপুরে মাদক সেবনের অভিযোগে ৫০ পুলিশ সদস্যের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় মাদক সেবনের প্রমাণ পাওয়ায় ছয় কনস্টেবলকে স্থায়ীভাবে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে জানা গেছে।

দিনাজপুর পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন জানান, বিজয় দিবসের পর থেকে জেলার কর্মরত পুলিশ সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সদস্যদের মধ্যে প্রাথমিকভাবে ৫০ জনকে মাদক সেবনের সন্দেহে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে তাদের মধ্যে ছয়জনের মাদক সেবনের প্রমাণ পাওয়ায় গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) চাকরি থেকে তাদেরকে স্থায়ী বহিষ্কার করা হয়।

পুলিশ সুপার জানান, পুলিশ সদস্যদের মাদক গ্রহণ শনাক্তের কার্যক্রম গত ডিসেম্বর মাসে শুরু হয়। জেলার সকল দপ্তরকে অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্য পরীক্ষা করে মাদক গ্রহণের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ