বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

আরব লীগের সাবেক সেক্রেটারি আমর মুসা করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: আরব লীগের সাবেক সেক্রেটারি জেনারেল আমর মুসা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (২ জানুয়ারি) আমর মুসার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর তার শরীরে করোনা শনাক্ত হয় বলে জানিয়েছে তার ঘনিষ্ঠ সূত্র।

এর আগে তার প্রেসসচিব জানিয়েছেন, আমর মুসা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কয়েকজন চিকিৎসকের তত্ত্বাবধায়নে রয়েছেন তিনি। তাকে কোয়ারেন্টাইন রাখা হয়েছে।

বিবৃতিতে সব বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কল্যাণ কামনা করে নিজের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন আরব লীগের সাবেক এই সেক্রেটারি।

উল্লেখ্য, ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত আমর মুসা মিশরের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। পরে তিনি আরব লীগের সেক্রেটারি জেনারেল নিযুক্ত হন।তিনি ২০১১ সালে রাষ্ট্রপতি হোসনি মোবারকের সরকার পতনের পর মিশরের প্রথম রাষ্ট্রপতি নির্বাচনেও অংশ নিয়েছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ