মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে: কী বলে ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সময়ের বিবর্তনে অনেক কিছুই বদলেছে। আধুনিক যুগের বিরাট আয়োজনের বিয়ে শাদীর ধরনও বদলেছে। শহুরে জীবনে কোর্ট ম্যারেজসহ নানা ধরনের স্বল্পপরিসর বিয়ের প্রবণতা হু হু করে বাড়ছে। শুধু বর কনের পছন্দের অনেক বিয়েতে সাক্ষীও থাকছে না। সে ক্ষেত্রে অনেকে বলেন, আল্লাহ কে সাক্ষী রেখে বিয়ে করেছি। প্রশ্ন হল আল্লাহ কে এভাবে সাক্ষী রেখে বিয়ে করলে বিয়ে শুদ্ধ হবে কি?

ইসলাম বলছে সাক্ষী ছাড়া এভাবে বিয়ে করলে বিয়ে শুদ্ধ হবে না।

হযরত ইবনু আব্বাস রা. হতে বর্ণিত, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা হল ব্যভিচারিনী- যারা সাক্ষী ছাড়া নিজেরাই নিজেদের বিবাহ করে নেয়। তিরমিজি, হাদিস নং, ১১০৩

তাই কোন সাক্ষী ছাড়া এভাবে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করলে বিয়ে সংঘটিত হবে না। বিয়ে শুদ্ধ হওয়ার জন্য অন্তত দু’জন প্রাপ্তবয়স্ক পুরুষ বা একজন পুরুষ ও দুইজন মহিলার উপস্থিতিতে তাদেরকে শুনিয়ে ইজাব কবুল হওয়া আবশ্যক। অন্যথায় বিবাহ শুদ্ধ হবে না।

–ইলাউস সুনান ১১/১৭; জামে তিরমিজি ১/২১০; ফাতহুল কাদির ৩/১১০; আলবাহরুর রায়েক ৩/৮৭; আদ্দুররুল মুখতার ৩/২
-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ