মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

ওসমানীনগরে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের প্রতিযোগিতা আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ প্রতিনিধি: ২৪তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযােগিতার অংশ হিসেবে আজ রোববার সিলেটের ওসমানীনগরে হিফজুল কুরআন বাছাই প্রতিযােগিতা অনুষ্ঠিত হবে।

আজ সকাল ৯টা থেকে দারুল আযহার মডেল মাদরাসা উত্তর গােয়ালা বাজার, ওসমানীনগরে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার আওতাধীন প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহনকারীদের মধ্যে এই প্রতিযোগিতা হবে।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন- খলীফায়ে গহরপুরী আল্লামা মুখলিছুর রহমান কিয়ামপুরী। প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন- ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, গােয়ালা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন সিলেট জেলার সভাপতি হাফিয মাওলানা রুস্তম আলী, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় শিক্ষা ও সাহিত্য সম্পাদক হাফিয গােলাম কিবরিয়া, দারুল আযহার মডেল মাদরাসা,ওসমানীনগরের সভাপতি মাওলানা আব্দুল হান্নান।

এছাড়াও প্রতিযােগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভাগীয় ও আঞ্চলিক পর্যায়ের স্বনামধন্য হুফ্ফাজে কেরামগণ
উপস্থিত থাকবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ