রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশ্যে ধূমাপান বন্ধের দাবীতে ছাত্র-যুব ফেডারেশনের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফোরেশনের উদ্যোগে ভেজালমুক্ত খাবার নিশ্চিতকরণ ও পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমাপান বন্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার দাবীতে সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

আজ ৩ জানুয়ারি রোববার অনুষ্ঠিত সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ.এম আব্দুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিরল ও প্যানেল মেয়র তৌফিক বকস লিপন বলেন, সকল নাগরিকের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ভেজালমুক্ত খাবার অত্যান্ত জরুরী। তাই হোটেল-রেস্তোরা, বেকারী, গ্লোসারী শপ, মিষ্টান্নের দোকান সহ সকল খাদ্য সামগ্রী উৎপাদনকারী কোম্পানীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার মাধ্যমে খাদ্যের মান নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি পাবলিক প্লেসে অবাধে ধূমাপান বন্ধে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানান।

ফেডারেশনের নির্বাহী কমিটির সভাপতি আব্দুল রাহাদ জাবেদ ও প্রেসিডিয়াম সদস্য খালেদ হোসেন রুমেলের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক জিয়া, টুলটিকর সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জব্বার আহমদ পাপ্পু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাদিক আহমদ, ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য বদরুল খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ রহমান, আশফাক আহমদ, লিয়াকত আহমদ, জাবেদ আহমদ, শ্রাবন আলী প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ