বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

নির্বাচনী ফলাফল পাল্টাতে ফোনে জর্জিয়া প্রধানকে চাপ ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জর্জিয়ার নির্বাচনী ফলাফল পাল্টাতে অঙ্গরাজ্যটির সেক্রেটারি অব স্টেটকে ফোনে এক ঘণ্টা ধরে নানাভাবে চাপ দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজের কাছে আসা সেই ফোনালাপে ট্রাম্পকে কাল্পনিক সব অভিযোগের ডালি সাজাতে শোনা গেছে।

রোববার (৩ জানুয়ারি) ফাঁস হওয়া ফোনালাপে ট্রাম্প জর্জিয়ার প্রধান কর্মকর্তা ব্র্যাড রাফেন্সপের্গারকে বলেন, ‘দেখুন, আমি এটাই চাই। আমি শুধুমাত্র ১১ হাজার ৭৮০ ভোটের খোঁজ চাই। কারণ আমরা এই স্টেটে জিতেছি।’

ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করে ব্র্যাড বলেন, ১২ হাজার ৭০০ ভোটের বেশি ব্যবধানে জো বাইডেনের জেতার বিষয়টি সঠিক।

এবার ট্রাম্প বলেন, ‘জর্জিয়ার মানুষ ক্ষুদ্ধ। দেশের মানুষ ফুঁসছে।’

জবাবে ওই কর্মকর্তা বলেন, ‘ওয়েল, মিস্টার প্রেসিডেন্ট, আপনি যে ডেটার জোরে চ্যালেঞ্জ করছেন, সেটি ভুল।’

প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের হাতে আর মাত্র ১৬দিন সময় আছে। এই দিনগুলোতে তিনি কী করেন, সেটি নিয়ে মার্কিন মুলুকে নানা আলোচনা চলছে। নতুন বছরের পার্টি ফেলে ফ্লোরিডা থেকে রহস্যময়ভাবে আগেভাগে অফিসে ফিরেছেন।

ট্রাম্প নির্বাচনে পরাজয় স্বীকার করে নিতে অস্বীকৃতি জানাচ্ছেন আর বাইডেনের জয় ‘প্রতারণার মাধ্যমে এসেছে’ বলে কোনো প্রমাণ ছাড়াই অভিযোগ করছেন। সব ঠিকঠাক থাকলে আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের দায়িত্ব নেবেন জো বাইডেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ