বেলায়েত হুসাইন।।
আল্লাহর ভালবাসা
একজন প্রকৃত মুমিন মুসলমানের সর্বোচ্চ লক্ষ্য হলো-আল্লাহর ভালবাসা পাওয়া এবং দুনিয়া ও আখেরাতে তার সবচেয়ে বড় প্রাপ্তি মহান আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া। আর অনেক চেষ্টা-সাধনা ও কষ্ট-মেহনতের পর তিনি আল্লাহর পরম ভালবাসা লাভে ধন্য হন। এজন্য আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর সকল আদেশ-নিষেধ জীবনে প্রতিফলিত করার পর তাকে উত্তম চরিত্র ও গুণাবলির অধিকারী হয়। মুমিন যখন সৎ আমল করে তাঁর রবের চাহিদা মতো জীবন পরিচালিত করতে শেখে, তখন মহান আল্লাহ তাকে অফুরান সম্মান দান করেন, তার উপর সন্তুষ্ট হন এবং তাকে উত্তম প্রতিদানে ভূষিত করেন। পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে,‘তোমরা আল্লাহর পথে ব্যয় কর, তোমরা নিজেরা নিজেদের সর্বনাশ কর না, তোমরা সৎকাজ কর, নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন।’ (সুরা বাকারা, আয়াত: ১৯৫) একই সুরার ২২২ নাম্বার আয়াতে আরো বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তাওবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন।’
বান্দার প্রতি আল্লাহর ভালবাসার নিদর্শন
বান্দার প্রতি আল্লাহর ভালবাসার একাধিক নিদর্শন রয়েছে। আল্লাহর বিধি-নিষেধ মান্য করার পরও বান্দা আরো এমন অনেক কিছু করবে, যার মাধ্যমেই বোধগম্য হবে যে, তিনি আল্লাহর প্রিয়। কারণ, সেসব কাজ মহান আল্লাহ এমন বান্দাকে দিয়ে করান যাকে তিনি ভালবাসেন।
এক, রাসুল (সা.)-এর পূর্ণ অনুসরণ এবং ইসলামী শরিয়তের চাহিদামতো জীবনযাপন। মহান আল্লাহ বলেন, ‘হে নবী! আপনি মুসলমানদের বলুন, যদি তোমরা আল্লাহকে ভালবাসো, তবে আমার অনুসরণ কর। তাহলে আল্লাহও তোমাদেরকে ভালবাসবেন ও তোমাদের অপরাধ ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমাশীল ও দয়াময়।’ (সুরা আলে ইমরান, আয়াত: ৩১)
দুই, বেশি বেশি নফল আদায়। কেননা, অধিক পরিমাণে নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভে ধন্য হয়। নফল ইবাদতের মধ্যে উল্লেখযোগ্য হলো-দান-সদকা করা, নফল নামাজ আদায় ও রোজা পালন এবং সমর্থ হলে হজ ও ওমরাহ করা। হাদিসে কুদসিতে মহান আল্লাহ বলেন, ‘বান্দা যতো বেশি নফল ইবাদত করবে সে আমার নিকট ততো প্রিয় হবে’। (সিলসিলাতুস সহিহাহ, হাদিস নং ১৬৪০)
তিন, সর্বাবস্থায় আল্লাহর ফায়সালা মেনে নেওয়া। যেকোনো পরিস্থিতিতে আল্লাহর বন্টননীতিতে সন্তুষ্ট থাকা, চাই সুখ-সমৃদ্ধি প্রাপ্তিতে হোক কিংবা বালা-মুসিবতে পতিত হওয়ার সময় হোক। সুখ-শান্তির আল্লাহর নেয়ামত আর বিপদ-আপদ তাঁর পরিক্ষা। তিনি তাঁর প্রà