রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ছেলেকে বাচাঁতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বাবা-ছেলের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনে কাটা পড়ে চার বছরের শিশু মোহাম্মদ জিসান ও তার বাবা মাহাবুবুল হকের (৪৫) মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে উপজেলার মক্রবপুর ইউনিয়নের বাননগর গ্রামের উত্তর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত মাহাবুবুল ওই গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তিনি কৃষি কাজ করতেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ওই গ্রামের বাসিন্দা মফিজুর রহমান বলেন, সোমবার সন্ধ্যায় রেললাইনের পাশ দিয়ে হাঁটছিল বাবা-ছেলে। এক পর্যায়ে চার বছরের জিসান হঠাৎ রেললাইনের উপর চলে যায়। এ সময় ট্রেন আসতে দেখে মাহাবুবুল হক দৌঁড় দেন ছেলেকে বাঁচাতে। মুহূর্তের মধ্যে ট্রেন চলে এলে বাবা-ছেলে দু'জনই কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন ঘটনাস্থলে পড়ে রয়েছে ছেলের লাশ আর বাবার লাশ প্রায় ত্রিশ ফিট দূরে।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. নিজাম উদ্দিন জানান, রেলওয়ের পক্ষ থেকে এ বিষয়ে আমাদের কিছুই জানানো হয়নি। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ