রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

মহেশখালীতে এতিমদের মাঝে কম্বল বিতরণ করেছেন ইউএনও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: মহেশখালী উপজেলার কুতুবজোমে দু'টি এতিম খানায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাহফুজুর রহমান। এসময় তিনি এতিম শিশুদের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে খোঁজ খবর নেন।

বুধবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার কুতুবজোম ইউনিয়নের হযরত সালমান ফারসী (রা.) তা’লীমুল কুরআন মাদরাসা এবং খোন্দকার পাড়ার আল্লামা মোহাম্মদ ফোরকান (রহ.) এতিমখানায় এ কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জানা যায়, কুতুবজোমের এই দুটি মাদরাসায় শতাধিক কম্বল বিতরণ করা হয়। এসব কম্বল শুধুমাত্র এতিম শিশুদের ব্যবহার করার জন্য প্রদান করা হয়। এসময় দুই মাদরাসা এতিম শিশুরা উপস্থিত ছিল।

উপজেলা নির্বাহী অফিসার মুহা. মাহফুজুর রহমান বলেন, উপজেলার এতিম শিশুদের প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সহযোগীতা করে পাশে থাকবে। তাই তাদের শীত নিবারণের জন্য প্রাথমিক পর্যায়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তাদের সার্বিক খোঁজখবর রাখা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ