মিনহাজ উদ্দীন আত্তার
পড়ন্ত বিকেল। দূর থেকে চিৎকারটা বেশ জোরেই শোনা গেল। কিন্তু বুঝতে পারলাম না কীসের চিৎকার। চারপাশে তাকিয়ে দেখি সব কিছু শান্ত, স্বাভাবিক।
যাক, চিৎকারটা কেউ দুষ্টমি করে দিয়েছে, কোনো অঘটন ঘটে নি।
নিশ্চিন্ত মনে এগিয়ে যেতে লাগলাম। কিছুদূর এগিয়ে যেতেই হঠাৎ আরেকটা চিৎকার। সামনের দিক থেকে এসেছে চিৎকারটা। সেদিকে তাকালাম। দূরে একটা গাড়ি থেমে আছে। তার চারপাশে অনেকগুলো মানুষ, দাঁড়িয়ে আছেন তারা গোল হয়ে।
কোন অ্যাক্সিডেন্ট! বুকের ভেতরটা কেঁপে উঠল। দ্রুত এগিয়ে যেতে লাগলাম সামনের দিকে। গাড়ির পাশে মানুষজন ক্রমান্বয়ে বাড়ছে।
আবার চিৎকার ভেসে এলো। বুকের ভেতরটাও কেঁপে উঠল আরো একবার। পা দু’টো আরো দ্রুত চালিয়ে এগুতে লাগলাম।
গাড়ির সামনে এসে বুঝতে পারলাম, কোন চোরটোর ধরা পড়েছে। তবে চোর বলে কাউকে সন্দেহ হচ্ছে না। গাড়ির পেছনে এসে নির্বাক হয়ে গেলাম।
আট-নয় বছরের এক কিশোরকে মধ্যযুগীয় কায়দায় বেঁধে রাখা হয়েছে। তাহলে জনসমাবেশ এই বাচ্চাটিকে কেন্দ্র করে। আর চিৎকারের উৎসও এই বাচ্চাটি।
লোকের ভিড় ঠেলে এক ব্যক্তি প্রবেশ করলো। বাচ্চাটিকে দেখেই চিৎকার দিয়ে উঠলো- হালার পুতেরে এইহানে গাইড়া হালা।
আরো কত কি বলল, এর কোনো ইয়াত্তা নেই। মানুষজনের কোনো ভাবান্তর নেই। সবাই দর্শকের গ্যালারিতে বসে যেন সার্কাস খেলা উপভোগ করছে।
অতঃপর লোকটি যখন বাচ্চাটিকে নির্যাতন করার জন্য উদ্ধত হলেন, তখন আমার ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেল। আমি আর চুপ থাকতে পারলাম না। এই যে ভাইজান, বাচ্চাটির অপরাধ কি? এভাবে প্রহার করছেন কেন?
লোকটি রাগান্বিত স্বরে বলল, একটু শিক্ষা দিচ্ছি দেখেন না।
শ্লেষ মাখা কন্ঠে বললাম, আপনাকেও শিক্ষা দেওয়া উচিত!
এবার লোকটি আরো উত্তেজিত কন্ঠে বলল, মহল্লায় নতুন আইছেন বুঝি?
আমি প্রত্যুত্তর দেওয়ার আগেই মহল্লার মাতবর সাহেব ভীর ঠেলে প্রবেশ করেই বলল, আরে সাংবাদিক সাহেব, কিছু মনে কইরেন না, এরা আপনাকে হয়তো চিনতে পারে নাই, তয় কখন আইলেন মহল্লায়।
মাতবর সাহেবের প্রত্যুত্তর না করেই বললাম, এই বাচ্চার অপরাধ কী আর কেনই বা এই সভ্য সমাজে নির্মমভাবে পিটানো হচ্ছে?
পূর্বের লোকটাই বলল, যাকে বেঁধে রাখা হয়েছে সেই ছেলেটির নাম কাওছার। কাওছার মহল্লায় কোন বেকারীর গাড়ি আসলেই খাবারের জিনিস চুরি করে, যখন বেকারীর লোক দোকানে মাল দিতে যায়।
অনেকবার নিষেধ করেছি পোলাডারে কিন্তু পূর্বের বদ-অভ্যাস এখনও ত্যাগ করে নি। তাই ওরে একটু শিক্ষা দেওয়ার জন্য এই এন্তেজাম, যাতে করে কখনো এমন আর না করে।
লোকটি এবার বিজয়ীর ভঙ্গীতে আমার দিকে তাকিয়ে শয়তানী হাসি হাসতেছে। আমি এবার একটু ভà