বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

‘বিশ্ব দরবারে ‘কওমি শিক্ষা’ এদেশের ‘সাধারণ শিক্ষার তুলনায় অনেক এগিয়ে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কয়েকশ’ বছর ধরে জাতির খেদমত করছে দীনি শিক্ষার অনন্য প্রতিষ্ঠান কওমি মাদরাসা। স্বাধীনতা, দেশ ও দশের জন্য কওমিয়ানদের অবদান অনস্বীকার্য। তাইতো তারা জায়গা করে নিয়েছে মানুষের হৃদয়ে। হৃদয়ের গহীনে। এসব কারণে যখন কওমির বিরুদ্ধে কোনো কথা বলা হয়; তা আঘাত করে ধর্মপ্রাণ মানুষের প্রাণে। সম্প্রতি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে কওমি মাদরাসার বিষয়ে কিছু কথা বলেন; যা ধর্মপ্রাণ মুসলমানের কাছে আপত্তিকর। তাই তার কথাগুলোর বাস্তবতা কতটুকু তা খতিয়ে দেখতে আওয়ার ইসলামের সাব-এডিটর কাউসার লাবীব কথা বলেছেন প্রথিতযশা আলেমেদ্বীন, লেখক, সাংবাদিক মাওলানা ওবায়দুর রহমান খান নদভীর সঙ্গে।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ বলেন, ‘কওমি মাদরাসায় কী পড়ানো হয় তা ঠিকভাবে প্রকাশ করা হয় না।’ এ বিষয়ে আপনার মতামত কী?

তিনি কী বলতে গিয়ে কী বলেছেন সেটা তাকে জিজ্ঞেস করা উচিত। তিনি একটি বোর্ডের চেয়ারম্যান। আমি বিশ্বাস করি না যে, তার মতো একজন লোক এমন কথা বলতে পারেন। তবে যদি তিনি বলে থাকেন তাহলে আমি বলব, কওমি মাদরাসায় কী পড়ানো হয় তা প্রকাশ করা হয় না বিষয়টি এমন নয়। বরং আমি বলব তিনি কওমি মাদরাসার সিলেবাস কিংবা শিক্ষা বিষয়ে অজ্ঞ। না হয় এমন কথা তিনি বলতেন না।

আসলে একটি শিক্ষা প্রতিষ্ঠানে কী পড়ানো হয় তা প্রকাশিত নাকি অপ্রকাশিত? গোপনীয় নাকি সবার সামনে উন্মোচিত? এ বিষয়টি কিভাবে নির্ধারণ করা হবে? সেটি তিনি যদি নির্ধারণ করে দিতেন তাহলে ভালো হতো। বুয়েটে কেউ গিয়ে যদি বলে এখানে যা পড়ানো হয় তা গোপনীয়: সাধারণ মানুষ তা জানেনা। তাহলে তাকে সাধারণত অজ্ঞই বলতে হবে। এমনিভাবে কেউ যদি মেডিকেল কলেজে গিয়ে কথা বলে যে, এখানে কী পড়ানো হয় তা সাধারণ মানুষের কাছে সুস্পষ্ট নয়। এটাও একটি অজ্ঞের মত কথা।

আসলে একটি শিক্ষাসিলেবাসে কি পড়ানো হয় কি পড়ানো হয় না। সেটি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেই জানা যায়। তবে সে বিষয়টি বুঝতে হলে অবশ্যই সে ধারা শিক্ষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। না হয় এমন কিছু কথা বেরিয়ে আসবে, যা অযাচিত।

তিনি বলেন, ‘কওমি মাদরাসায় পড়ে যখন কেউ চাকরি পায় না; à