সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

যশোর দারুল আরকাম মাদরাসার মাহফিল আগামী শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজী তাওহীদুর রহমান মুমতাজী, যশোর থেকে>

দেশের দক্ষিণাঞ্চলের জেলা যশোরের দারুল আরকাম মাদরাসায় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে। আগামীকাল (৫ ফেব্রুয়ারি) শুক্রবার মাদরাসা ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন দক্ষিণপূর্ব এশিয়ার গ্রান্ড মুফতী, হাটহাজারী মাদরাসার আল্লামা মুফতি আব্দুস সালাম চাটগামী। প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ এর সভাপতি ও সিরাজগঞ্জ বনপাড়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল বাসেত খান।

No description available.

বিশেষ অতিথি হিসেবে বয়ান করবেন ঢাকা জামিয়া দ্বীনিয়ার শায়খুল হাদিস মাওলানা আব্দুস সামাদ, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতী মিজানুর রহমান, মুফতী আব্দুর রাজ্জাক লক্ষীপুরী।

মাহফিলে সভাপতিত্ব করবেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম, যশোর জেলা কওমী মাদ্রাসা পরিষদের সেক্রেটারী মাওলানা আব্দুল মান্নান। মাহফিল পরিচালনা করবেন মাদরাসার নায়েবে মোহতামিম মুফতী উবায়দুল্লাহ শাকির ও মুফতী তাওহীদুর রহমান।

জানা গেছে, দক্ষিণ বঙ্গে আল্লামা মুফতি আব্দুস সালাম চাটগামীর এটা প্রথম আগমন। উনার আগমন উপলক্ষে স্থানীয় উলামায়ে কেরাম, ধর্মপ্রান মানুষদের মধ্যে আমেজ বিরাজ করছে। মাহফিলে অংশ নিয়ে মাহফিল কামিয়াব করার জন্য ধর্মপ্রাণ মুসুল্লিদের কাছে আহবান জানিছেন মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মান্নান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ