বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

লুচি আলুর দম রেসিপি বানাবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সারিব সুইজা: মুচমুচে ফুলকো লুচি ও তার সাথে মশলাদার আলুর দমের যুগলবন্দী, শুনলেই জিভে পানি এসে যায়। কী করে বানাবেন এই দুটি? আসুন তাহলে জেনে নেয়া যাক।

লুচি আলুর দম বানানোর প্রণালী-

বাঙালি গরম মশলা:

দারচিনি টুকরো - ৩
এলাচ - ৪
লবঙ্গ - ৫

লুচির জন্য:

ময়দা - ১ কাপ
ঘি - ১ টেবিল চামচ
নুন - ১ চা চামচ
পানি - ১/৬ কাপ
তেল - ভাজার জন্য

আলুর দমের জন্য:

ছোট আলু সেদ্ধ করা (খোসা ছাড়ান) - ২০ টা (৩৫০ গ্রা)
তেল - ২ টেবিল চামচ
তেজ পাতা - ২ জিরে - ১ চা চামচ
কাঁচা লঙ্কা (কুচনো) - ১ চা চামচ
চিনি - ১ টেবিল চামচ পেঁয়াজ
বাটা - ১টা গোটা পেঁয়াজ আদা (কুচনো) - ১ টেবিল চামচ
রসুন বাটা - ২ টেবিল চামচ
টমেটো বাটা (পিউরি) - ২টা টমেটো
নুন - স্বাদ অনুসারে
লাল লঙ্কার গুঁড়ো - ১ চা চামচ
হলুদ গুঁড়ো - ১/২ চা চামচ
জিরে গুঁড়ো - ১ চা চামচ
ধনে গুঁড়ো -১ চা চামচ
পানি- ১/২ কাপ
ঘি - ১/২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি:

১.একটা গরম করা প্যানে দারচিনির টুকরোগুলো দিন।
২.এলাচ ও লবঙ্গ দিন তাতে।
৩.রঙ বদলানো না অবধি ভাজুন।
৪.একটা মিক্সিতে ঢেলে নিন।
৫.ভাল করে গুঁড়ো করে বানিয়ে ফেলুন বাঙালি গরম মশলা।
৬.একটা পাত্রে ময়দা নিন।
৭.এক চা চামচ নুন দিন এতে।
৮.এতে হাফ চামচ ঘি দিয়ে ভাল করে মেশান।
৯.এতে অল্প অল্প করে জল মেশান (১/৬ কাপ মত) এবং ভাল করে ময়দাটা মেখে ফেলুন।

১০.ময়দাটা মেখে ১৫-২০ মিনিট চাপা দিয়ে রাখুন।
১১.এদিকে ওই ছোট ছোট সেদ্ধ আলুগুলো একটা কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে রাখুন।

১২.একটা প্যানে ২ চামচ তেল নিন।
১৩.এতে গোটা জিরে ও তেজ পাতা দিন।
১৪.কুচনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করুন।
১৫.এতে এবার চিনি মেশান, যতক্ষণ না চিনিটা ভাল করে গলে যায়।
১৬.পেঁয়াজ বাটা দিয়ে নাড়াচাড়া করুন কিছুক্ষণ।
১৭.আদা,রসুন ও টমেটো দিয়ে ভাল করে মেশান এবার।
১৮.ঢাকা দিয়ে ফুটতে দিন ৫-৬ মিনিটের জন্য।
১৯.ঢাকনা খুলে নুন ও লঙ্কা গুঁড়ো দিন।
২০.এবার পরবে জিরে ও ধনের পাওডার। ভাল করে মেশান।
২১.আবার ঢাকা দিয়ে ৪-৫ মিনিট রান্না করুন।
২২.ঢাকনা খুলে, এবার ছোট সেদ্ধ করা আলুগুলো দিন। ভাল করে মশলার সাথে মিশিয়ে নিন।

২৩.অর্ধেক কাপ মত জল দিন।
২৪.আবার ঢাকা দিয়ে, তাপটা বাড়িয়ে মিনিট ৫ মত রান্না হতে দিন।
২৫.এবার ঢাকনা খুলে গরম মশলাটা ছড়িয়ে দিন।
২৬.অর্ধকে চামচ ঘি দিয়ে ভাল করে মেশান ও একপাশে রেখে দিন।
২৭.এবার ময়দার গোলাটা নিয়ে ছোট ছোট সমান মাপের লেচি করুন। হাত দিয়ে একটু চà§