আওয়ার ইসলাম: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক প্রতিযোগিতা করবে ‘ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অলিম্পিয়াড আয়োজক কমিটি’। তাদের লক্ষ্য সুদূর। জাতীয়ভাবে তারা জ্ঞান ও যাপনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ইতিবাচক বিকাশ ও বিস্তার দানের লক্ষ্যে বৃহৎ আয়োজন করতে যাচ্ছেন।
জানাগেছে, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চর্চার আগ্রহ বাড়াতে দেশব্যাপী আয়োজিত হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অলিম্পিয়াড ১৪৪২ হিজরি (২০২১ খ্রিস্টাব্দ)। কলেজ-বিশ্ববিদ্যালয় সমপর্যায়ের কওমি, জেনারেল, আলিয়াসহ সকল মাধ্যমের ছাত্র-ছাত্রীরাই এতে অংশ নিতে পারবে।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অলিম্পিয়াড আয়োজক কমিটির চেয়ারম্যান কবি মুসা আল হাফিজ আওয়ার ইসলামকে জানিয়েছেন, ১৪৪২ হিজরির (২০২১ খ্রিস্টাব্দ) অলিম্পিয়াড এর রেজিস্ট্রেশন কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে।
এই প্রতিযোগিতা মোট তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। ১. প্রাথমিক বাছাই পর্ব: ১২ই মার্চ, ২০২১ তারিখে নিবন্ধিত প্রতিযোগীদের নিয়ে অনলাইনে এমসিকিউ পদ্ধতিতে আয়োজিত হবে।২. বিভাগীয় মূল্যায়নপর্ব: প্রাথমিক বাছাইপর্বে বিজয়ীদের নিয়ে লিখিত পরীক্ষা। এবং ৩. জাতীয় পর্ব: বিভাগীয় পর্যায়ে বিজয়ীদের নিয়ে জাতীয় প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী।
কলেজ-বিশ্ববিদ্যালয় সমপর্যায়ের ছাত্র-ছাত্রীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। সিলেবাস, রেজিস্ট্রেশন পদ্ধতি, টাইমলাইন ও অন্যান্য তথ্য নিচে দেওয়া আছে।
* পুরস্কার সমূহঃ
১ম পুরস্কারঃ ৫০ হাজার টাকা প্রাইজমানি + ১০হাজার টাকা সমমূল্যের বই +এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশে ফুল স্কলারশিপ।২য় পুরস্কারঃ ৩০ হাজার টাকা প্রাইজমানি + ১০হাজার টাকা সমমূল্যের বই + এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশে ফুল স্কলারশিপ।৩য় পুরস্কারঃ ২০ হাজার টাকা প্রাইজমানি + ১০হাজার টাকা সমমূল্যের বই + এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশে ফুল স্কলারশিপ।৪র্থ পুরস্কারঃ ১০ হাজার টাকা প্রাইজমানি + ১০হাজার টাকা সমমানের বই + এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশে ফুল স্কলারশিপ।৫ম পুরস্কারঃ ১০ হাজার টাকা প্রাইজমানি + ১০হাজার টাকা সমমূল্যের বই + এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশে ফুল স্কলারশিপ। ৬ষ্ঠ থেকে ১০মঃ মিনি লাইব্রেরি + এশিয়ান ইউনিভার্সি