বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বাসা বদলের ঝামেলার কার্যকরী সমাধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খাদিজা ইসলাম: বিভিন্ন কারণে আমরা বাসা বদল করে থাকি। বাসা বদল করতে আামাদের জিনিসপত্র নিয়ে ঝামেলায় পড়তে হয়। কিভাবে জিনিসপত্র ঠিকঠাকভাবে নতুন বাসায় পৌঁছানো যায়? সব ঝামেলার সমাধান হবে কিছু কার্যকরী টিপস অবলম্বন করলে-

বাসা বদলানোর কিছুদিন আগে আপনার ইন্টারনেট, ডিশ ও ল্যান্ড ফোনের অফিসে যোগাযোগ করে রাখুন। তাদেরকে নতুন বাসার ঠিকানা জানিয়ে দিন। নতুন বাসায় গিয়ে ইন্টারনেট, টিভি নিয়ে বিড়ম্বনায় পড়তে হবে না।

ভ্যান/ট্রাক/পিকআপ ভাড়া ইত্যাদি আগে থেকে যে কোনো একটি নির্দিষ্ট দিনের জন্য ভাড়া করে রাখুন।

বাসার কাচের জিনিসপত্র গুছিয়ে রাখার জন্য কার্টুন সংগ্রহ করে রাখুন। কাপড় দিয়ে পেচিয়ে কাচের জিনিসপত্র প্যাকিং করে সাবধানে কার্টুনে রাখুন।

ব্যবহার্য কাপড়-চোপড় আলাদা ব্যাগে রাখুন। নতুন কাপড়গুলো আলাদা ব্যাগে রাখুন।

প্রতিদিনের ব্যবহার্য তেল,সাবান,শ্যাম্পু,লোশন,টুথপেষ্ট, ব্রাশ,ক্রিম,ফেসওয়াশ এগুলোর মুখ ভালো করে বন্ধ করুন।

বাসা বদল করার আগের দিন ফ্রিজ অপ করে রাখুন;যেন পরের দিন ফ্রিজে কোনো পানি না থাকে। ফ্রিজ খালি করে রাখবেন, তাহলে স্থানান্তরে সুবিধা হবে।

সবশেষে, ফ্যান, লাইট এগুলো খুলে রাখবেন।

একান্ত মূল্যবান জিনিসগুলো নিজের কাছে রাখবেন,অথবা নিরাপদ জায়গায় রাখবেন।

নতুন বাসা পরিষ্কার করে রাখবেন। আনাচে কানাচে সব ময়লা ঝাড়ু দিয়ে ঝেড়ে নিবেন।ফ্লোর জীবানু নাশক পাওডার দিয়ে পরিষ্কার করে নিবেন।

নতুন বাসার দরজা-জানালার পর্দার মাপ নিয়ে পর্দা তৈরি করে রাখবেন।

বাথরুমগুলোকে ভালো করে পরিষ্কার করিয়ে নিবেন।

সবশেষে আগের বাসায় কোনো জিনিস বাকি আছে কিনা, ভালো করে দেখে নিবেন।

নতুন বাসায় আপনার মন মতো সাজিয়ে গুছিয়ে নিবেন। কেননা অগোছালো ঘর মনের উপর প্রভাব ফেলে।

লেখক- শিক্ষার্থী, সরকারী তিতুমীর কলেজ।

-কেএল