মুফতি রফিকুল ইসলাম আল-মাদানী।।
এইতো কয়েকদিন পরেই আসছে ১৪৪২ হিজরী দাওরা হাদীসের সমাপনী পরীক্ষা। "আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ" -এর তত্ত্বাবধানে দেশের বৃহত্তম ৬ বোর্ডের অধীনে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। দাওরায়ে হাদীস পরীক্ষা হলো দরসে নেজামীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই সনদ মাস্টার্স সমমান স্বীকৃতি লাভ করায় এ পরীক্ষার গুরুত্ব আরো বেড়েছে। তাই এ পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের বর্তমানে অনেক চাপে থাকতে হয়।
যদিও তারা মেশকাত জামাত পর্যন্ত অনেকগুলো পরীক্ষা দিয়ে ফেলেছে, তবু দাওরায়ে হাদীস (মাস্টার্স) পরীক্ষাটা বর্তমানে বেশি আলোচিত। সবার মধ্যেই এ পরীক্ষা নিয়ে একটা আগ্রহ জমেছে। যখন হাইযআতুল উলয়ার ফলাফল প্রকাশ হয়, সেদিন অনেক পত্রিকার শিরোনাম হয় দাওরা হাদীস (মাস্টার্স) পরীক্ষার ফলাফল নিয়ে। ফেসবুকে হয় জমজমাট পর্যালোচনা। একটা উৎসব উৎসব পরিবেশ থাকে দাওরায়ে হাদীস পর্যন্ত মাদ্রাসাগুলোতে।
আর মা-বাবা, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের তো আনন্দের অন্ত নেই। এই তো আর মাত্র কয়টা দিন, সব কিছু ভুলে ভালোমত পড়ালেখা করো। এটা তোমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়। এ পরীক্ষাটা খুব ভালো করে দাও তোমরা। তোমার নিজের জন্য, বাবা-মার জন্য, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এর জন্য, মাদ্রাসার সুনাম এর জন্য এবং পরম করুণাময় আল্লাহ তা'আলাকে রাজি করার জন্য। আমাদের পড়ালেখা আল্লাহর জন্য, সবকিছু আল্লাহর জন্য। পরীক্ষা হল সত্যিকার পড়ালেখা প্রমাণ করার মাধ্যম। প্রতিযোগিতামূলক পড়ালেখার অন্যতম পদ্ধতি।
ভুলে যেয়ো না:- আমাদের আসল পরীক্ষা হল পরকালের পরীক্ষা। মহান প্রভু কুরআনে কারীমে ইরশাদ করেন,
"যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, কে তোমাদের মধ্যে ভাল আমল করে। তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল।
( সুরা মূলক-২) পরকালের পরীক্ষায় যে যত ভালো ফলাফল অর্জন করবে, সে তেমন মহাপুরস্কার লাভ করবে। আল্লাহ তা'আলা বলেন,
"যারা ভালো করেছে তাদের জন্য রয়েছে উত্তম বিনিময়। আরো অতিরিক্ত। (সূরা ইউনুস-২৬) পরকালের পরীক্ষায় যে অকৃতকার্য হবে তার হতাশা ও অশান্তির শেষ নেই। ওই পরীক্ষা দ্বিতীয়বার পুনরায় দেওয়ারও কোন সুযোগ নেই।
সাবধান! আল্লাহ তা'আলাকে তোমরা ভুলে যেওনা। ভুলে যেওনা পরকালকে। পরীক্ষার প্রস্তুতি যত কঠিন হোক না কেন, নà