আওয়ার ইসলাম: মাওলানা ইসমাইল রেহান রচিত ‘মুসলিম উম্মাহর ইতিহাস’ (১-৬) খন্ডের প্রি অর্ডার শুরু হলো রকমারি ডটকমে। বিশাল কলেবরের গ্রন্থটি বাজারে আনছে মাকতাবাতুল ইত্তিহাদ। মূল প্রকাশনা প্রতিষ্ঠান আল মানহাল পাবলিশার্স থেকে বইটির অনুবাদের অনুমতি ও স্বত্ত্ব কিনেছে মাকতাবাতুল ইত্তিহাদ।
বইটি তাদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রজেক্ট। একাধিক ভাষায় প্রকাশনা প্রতিষ্ঠানটি বইটির অনুবাদের কাজ চলমান রেখেছেন। সেই সুবাদে বাংলাভাষায় অনুবাদের জন্য চুক্তিবদ্ধ হয়েছে মাকতাবাতুল ইত্তিহাদের সঙ্গে।
এদিকে বাংলাভাষায় ‘মুসলিম উম্মাহর ইতিহাস’ প্রকাশ নিয়ে উচ্ছ্বসিত লেখক মাওলানা ইসমাইল রেহান। তিনি বলেন, ‘অধমের জন্য এটি অত্যন্ত খুশি ও আনন্দের বিষয় যে, তারীখে উম্মতে মুসলিমা (মুসলিম উম্মাহর ইতিহাস) বিষয়ে অধমের সামান্য কিছু অপূর্ণাঙ্গ প্রচেষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা উম্মতের মাঝে কল্পনাতীত গ্রহণযোগ্যতা প্রদান করেছেন। সম্প্রতি এই ধারাবাহিকতায় আরেকটি খুশির খবর যুক্ত হয়েছে। আমরা জানি উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ বাংলাদেশ। ঐতিহাসিকভাবে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্কও বন্ধুপ্রতীম। এই অঞ্চলের উলামায়ে কেরামের কাছেও সম্প্রতি অধমের এই ক্ষুদ্র প্রচেষ্টা পৌঁছেছে এবং তারা একে অত্যন্ত পছন্দ করেছেন। এক পর্যায়ে তারা একে তাদের মহান ভাষায় অনুবাদ করার উদ্যোগ গ্রহন করেন।’
‘বাংলা এতদঞ্চলের একটি মহান ও প্রাচীন ভাষা। লক্ষ-কোটি মানুষ এই ভাষায় কথা বলে। আমার জানামতে এই ভাষার সাহিত্য, গদ্যের ভাব ও কবিতার ছন্দ সবই অতুলনীয়। বিশেষত ইসলাম বিষয়ে এই ভাষায় অসংখ্যা গবেষণামূলক কাজ পূর্বে সম্পাদিত হয়েছে এবং বর্তমানেও হচ্ছে। অধমের জন্য এই সংবাদ অত্যন্ত আনন্দদায়ক যে, এমন একটি মহান ভাষার বর্ণমালার অলংকারে তারীখে উম্মতে মুসলিমাকে (মুসলিম উম্মাহর ইতিহাস) সুসজ্জিত করা হয়েছে।’
‘অতি সম্প্রতি মাকতাবাতুল ইত্তিহাদ বাংলা ভাষার ইসলামি সমাজের পক্ষ থেকে এই গুরুদায়িত্ব আঞ্জাম দিয়েছেন। বাংলাদেশ তো বটেই, বরং সমগ্র ইসলামি বিশ্বের জন্য এটি একটি বিশেষ অর্জন ও মাইলফলক বলে মনে করি৷ আল্লাহ রাব্বে কারীমের দরবাদে আকুল আবেদন, আল্লাহ তায়ালা যেন লেখক, অনুবাদক, প্à¦