সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশেই কম নয়: রিজভী ১৫ আলেম ও ব্যবসায়ীর বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান মসজিদে নববীতে নতুন দায়িত্ব পেলেন শায়খ ড. আহমদ আল-হুযাইফি এবার নারী কেলেঙ্কারিতে পদ গেল জামায়াতের রুকনের ইসলামী আন্দোলনের গণঅভ্যুত্থান দিবসের সমাবেশ সফল করার আহ্বান বেফাকের ইবতিদাইয়া মারহালার মানবণ্টন নিয়ে নতুন সিদ্ধান্ত ইবনে বতুতার ভ্রমণকাহিনির প্রথম ইংরেজি অনুবাদের দুর্লভ কপি রিয়াদে তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ, পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী ‘দুবাইয়ে বেনজীরের জামিন বাতিল করতে ল ফার্ম নিয়োগ করেছে সরকার’  ভাঙায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

রংপুরের প্রবীণ আলেম মুফতি ঈছা আসআদীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইশতিয়াক সিদ্দিকী: রংপুর সুলতান মোড়ের হামিউস সুন্নাহ তাবলীগুল উলুম মাদরাসা ও গাইবান্ধার সিবগাতুল্লাহ মাদরাসা গোবিন্দগঞ্জের প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি ঈসা আসআদী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টায় মুফতি ঈসা আসআদী ইন্তেকাল করেন।

আজ দুপুর ২টায় মরহুমের বড় ছেলে মুফতি আব্দুল্লাহ আল মানযুরের ইমামতিতে রংপুর মাদরাসা মাঠে তার জানাযার নামায অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে হামিউসসুন্নাহ মাদরাসার পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মুফতি ঈসা আসআদী ছিলেন, অত্যন্ত সাদাসিধে জীবনযাপনকারী একজন নিভৃতচারী মুহাক্কিক আলেম। রংপুর অঞ্চলে মুফতি আজম ফয়জুল্লাহ রহ. প্রবর্তিত 'মেখল তরজ' এর প্রতিষ্ঠার অন্যতম প্রধান ব্যক্তি। তিনি রংপুর অঞ্চলের বহু দক্ষ আলেম তৈরির কারিগর। তার হাতে গড়ে উঠেছে ব্যতিক্রমধর্মী বেশ কিছু মাদরাসা।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস যাবত খুব অসুস্থ। শয্যাশায়ী ছিলেন। ডায়বেটিস, প্রেসার ও শ্বাসকষ্টজনিত রোগে ভোগছিলেন। সর্বশেষ রংপুর সরকারি মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ