সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

ইসলামে দুধ-মায়ের বিধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: এআই

ইমরান ওবাইদ, সাব-এডিটর

শিশুকে দুধ পানের সময়সীমার মধ্যে আপন মা ছাড়া অন্য কোনো নারী তার বুকের দুধ পান করালে তাকে দুধ-মা বলে। দুধ-মার সঙ্গে মাহরামের সম্পর্ক স্থাপিত হয়। সেই দুধ-মা, তার স্বামী, তার গর্ভের সন্তান এবং তার দুধ-সম্পর্কীয় সন্তান তার মাহরাম হয়ে যায়। তাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ, বিয়ে হারাম।

তবে দুধ-সম্পর্কের কারণে শিশুর আপন পিতার সঙ্গে দুধ-মার মাহরামের সম্পর্ক স্থাপিত হবে না। সন্তানের দুধ-মার সঙ্গে আপন পিতার পর্দা করা আবশ্যক এবং পরবর্তীতে হালাল পন্থায় তাদের বিয়েও জায়েজ।

কোরআনে পর্দার বিধান

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা গায়রে মাহরামদের সঙ্গে পর্দা করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, "মুমিন পুরুষদের বলো, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটাই তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয় তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত। মুমিন নারীদের বলো, যেন তারা তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, যা সাধারণত প্রকাশ পায় তা ছাড়া তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষদেশ আবৃত করে রাখে। তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, নিজের ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আপন নারীরা, তাদের ডান হাত যার মালিক হয়েছে, অধীনস্থ যৌনকামনামুক্ত পুরুষ অথবা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া কারও কাছে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন নিজেদের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য সজোরে পদচারণা না করে। হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর নিকট তওবা করো, যাতে তোমরা সফলকাম হতে পারো।" (সুরা নুর: ৩০, ৩১)

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ