শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বুফে রেস্তোরাঁয় যা খাবেন, যেসব এড়িয়ে চলবেন ত্রাণ বিতরণে গিয়ে দুর্ঘটনায় আহত ইসলামি সংগীতশিল্পী আবু সুফিয়ান অকল্যান্ডে মসজিদ উদ্বোধন, জুমার খুতবা দিলেন রাবেতার মহাসচিব জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর কামরাঙ্গীরচরে জুতার কারখানায় অগ্নিকাণ্ড বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা

আলেমরাই এদেশের সভ্যতা ও সুস্থ সংস্কৃতির ধারক-বাহক: সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, আলেমরাই এদেশের সভ্যতা ও সুস্থ সংস্কৃতির ধারক-বাহক। নবীন আলেমরা দেশে ইসলাম প্রতিষ্ঠায় এবং মানুষের মধ্যে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে যোগ্য ভূমিকা রাখবে।

শুক্রবার রাজধানীর ভাটারায় নবীন আলেমদের সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দাওরায়ে হাদিস এবং ইফতা সম্পন্ন করা ৩৬৯ জন নবীন আলেমকে সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তর।

তিনি আলেমদেরকে উদ্দেশ্য করে বলেন, আমাদের বাহ্যিক বেশভূষার সাথে সাথে ভেতরও পরিবর্তন করতে হবে। কোনো ধরণের রিয়া (লোক দেখানোর জন্য কাজ করা) তাকাব্বুর (অহংকার) মনের মধ্যে জায়গা দেয়া যাবে না। একমাত্র আল্লাহ তায়ালাকে সন্তুষ্ট করার জন্য দ্বীনের যেকোনো কাজ আঞ্জাম দিতে হবে।

ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মুহাম্মদ আরমান হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম বিন জামশেদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জামিয়া শারইয়্যা মালিবাগ মাদরাসার শায়খুল হাদিস মাওলানা আবু সাবের আবদুল্লাহ, বসুন্ধরা মাদরাসার সিনিয়র মোহাদ্দিস আল্লামা হারুন বুখারী, জামিয়া কারীমিয়ার মোহতামিম মাওলানা মকবুল হোসাইন, ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

প্রধান বক্তা ছিলেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নুরুল করিম আকরাম। বিশেষ বক্তা ছিলেন মাওলানা রেজাউল করিম আবরার।

এছাড়াও উপস্থিত ছিলেন- নগর শাখার সহ-সভাপতি কাউসার বিন ইউসুফ, দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক ইউসুফ সিরাজী, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক ইমাম হোসাইন হাজারী, দফতর ও প্রকাশনা সম্পাদক আবু বকর সিদ্দিক, কওমি মাদরাসা সম্পাদক আমিন শরীফ, আলিয়া মাদরাসা সম্পাদক আব্দুর রহমান,সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মিজান বিন নজিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ