শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

জান্নাতের বাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শায়খ মাহমুদুল হাসান।।

সায়ীদ বিন মুসাইয়াবের সঙ্গে হযরত আবু হুরাইরা রা.-এর একবার দেখা হলো। আবু হুরাইরা রা. বললেন, আল্লাহর কাছে দোয়া করছি, তিনি যেন আমাদেরকে জান্নাতের বাজারে সমবেত করেন।

হযরত সায়ীদ রহ. বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, জান্নাতেও কি আবার বাজার হবে? হ্যাঁ। আমাকে রাসুলুল্লহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানিয়েছেন, জান্নাতবাসীরা যখন তাদের আমলের কল্যাণে জান্নাতে প্রবেশ করবে, দুনিয়ার গণনা হিসাবে, জুমার দিন তাদের মাঝে একটি ঘোষণা প্রচারিত হবে।

তখন সকলে আল্লাহর সাক্ষাতের উদ্দেশ্যে বের হবে। আল্লাহর সুমহান সিংহাসন প্রকাশিত হবে। জান্নাতের কোনো এক উদ্যানে আল্লাহ জান্নাতবাসীর সম্মুখে হাজির হবেন, তাদেরকে দেখা দিবেন। আর জান্নাতবাসীর জন্য সেখানে মিম্বরের মতো আসন তৈরি করা হবে। কোনো আসন হবে নূরের, কোনো আসন হবে মুক্তার, কোনো আসন হবে হীরার। আবার কোনোটি আসন হবে পান্নার, কোনোটি হবে স্বর্ণের, কোনোটি হবে রূপার। তাদের সর্ব নিম্ম স্তরের ব্যক্তিটি বসবে মিশক ও কাফূরের সৌরভমাখা আসনে। তবে কেউই নিজেদের আসনের চেয়ে অন্য কারো আসনকে উন্নত মনে করবে না। প্রত্যেকেই নিজ নিজ অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকবে। (কারণ নিজেদেরকে অন্যের চেয়ে ছোট পদের অধিকারী মনে হলে কষ্ট অনুভব হয়। অথচ জান্নাতে কোনো কষ্টেরই স্পর্শ নেই।)

হযরত আবু হুরায়রা রা. বলেন, -আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসুল! আমরা কি আমাদের রাব্বকে দেখতে পাবো?
জবাবে তিনি বললেন, -সূর্য-দর্শন এবং পূর্ণিমার রাতে চন্দ্র-দর্শন সম্পর্কে কি তোমরা সন্দেহ পোষণ কর?
-না।
-অনুরূপ তোমাদের রাব্বের দর্শন সম্পর্কেও তোমাদের কোনো সন্দেহ হবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জান্নাতবাসীদের সে সমাবেশ সম্পর্কে আরো বলেন, সে সমাবেশে প্রত্যেক ব্যক্তির সঙ্গেই মহান রাব্ব সরাসরি কথা বলবেন। কোনো এক ব্যক্তিকে তিনি বলবেন :
-ওহে, তোমার কি মনে পড়ে তুমি একদিন এ এ কাজ করেছিলে? তিনি তাকে তার বিভিন্ন অপরাধের কথা স্মরণ করিয়ে দিবেন।
লোকটি উত্তরে বলবে, রাব্বী, আপনি কি তা ক্ষমা করে দেননি?

আল্লাহ বলবেন, হ্যাঁ, তা তো বটেই! আমার ক্ষমার কারণেই তো তুমি আজ এ স্থানে পৌঁছেছ। তারা সকলে এ ধরনের আলাপচারিতায় থাকবে, এমন মুহূর্তে এক খন্ড মেঘ তাদের ঘিরে ধরবে। যা তাদের ওপর সুগন্ধি বর্ষণ করবে। এমন সুঘ্রাণ তারা আগে কখনো পায়নি।

তারপর আল্লাহ বলবেন, যাও, তোমাদের সম্মানে যা প্রস্তুত করেছি সেখানে যাও এবং সেখান থেকে যা ইচ্ছা নিয়ে যাও। তখন আমরা একটা বাজারে যাব, যেটি ফেরেশতারা ঘিরে রেখেছে। সেটি এমন বাজার; কোনো চোখ তা দেখেনি, কোনো কান তার বিবরণ শুনেনি এবং কোনো মন তার কল্পনাও করতে পারেনি।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, সেখানে আমাদের চাহিদা মতে যা যা লাগে আমাদেরকে দেয়া হবে। কোনো বেচাকেনা থাকবে না সেখানে। সে বাজারে জানà§