শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

চট্টগ্রামে দু’গ্রুপের সংঘর্ষ, ছাত্রলীগ নেতা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের বায়েজীদ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ইমন রনি নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।

রোববার (৭ মার্চ) রাতে সংঘর্ষের এক পর্যায়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

জানা যায়, এলাকায় আধিপত্য নিয়ে গত এক বছর সময় ধরে ইমন রনির অনুসারীদের সাথে সোহেল গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে একাধিকবার তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছিল। রোববার রাত ৯টার দিকে ইমন রনি তার অনুসারীদের নিয়ে স্থানীয় একটি চায়ের দোকানে আড্ডা দেয়ার সময় সোহেল তার অনুসারীদের নিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ইমন রাস্তায় পড়ে গেলে তাকে উপর্যুপরি কোপানো হয়।

পরে তার অনুসারীরা সংঘবদ্ধ হয়ে ঘটনাস্থলে আসলে সোহেলসহ অনুসারীরা পালিয়ে যায়। পরে ইমনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইমন পেশায় সিএনজি চালক হলেও সদ্য ঘোষিত বায়েজীদ থানা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য মনোনীত হয়েছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ