বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

শহর নোংরা করা যাবে না, সরকারি আবাসনের ফটকে ময়লা রাখার পর মেয়র আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘সরকারি কর্মকর্তাদের আবাসনে বর্জ্য ব্যবস্থাপনার কোনো ব্যবস্থা নেই। দীর্ঘদিন ধরে তারা এই বর্জ্য রাস্তায় ফেলছেন। এতে নগরের পরিবেশ নোংরা হচ্ছে। এভাবে আর চলতে দেওয়া হবে না। এই শহর নোংরা করতে দেয়া হবে না।’ সরকারি আবাসনের ফটকে ময়লা রাখার নির্দেশ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মেয়র আতিকুল ইসলাম।

আজ সোমবার (৮ মার্চ) সকাল ১০টায় মিরপুর-৬ নম্বর সেকশনে সরকারি কর্মকর্তাদের আবাসনের সামনে দিয়ে যাচ্ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। সেখানে  স্তূপ করে রাখা ছিল গৃহস্থালির বর্জ্য। এ সময় তিনি বর্জ্যের স্তূপ দেখে গাড়ি থেকে নামেন। এরপর ওই বর্জ্য সরকারি কর্মকর্তাদের আবাসনের ফটকের সামনে রাখার নির্দেশ দেন।

ডিএনসিসি মেয়রের এমন পদক্ষেপ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন স্থানীয় বাসিন্দা এবং পথচারীরা। তারা জানিয়েছেন, প্রতিদিন এই সড়কে সরকারি কর্মকর্তাদের আবাসনের বর্জ্য ফেলা হয়। এতে এই পথে চলতে সমস্যা হয়।

বর্জ্য অপসারণের পর মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এই আবাসনে ৬০০টির বেশি পরিবার বাস করে। কিন্তু সরকারের যে সংস্থা এই আবাসন করেছে, তারা বর্জ্য রাখার জন্য কোনো জায়গায় রাখেনি। এখন তারা জায়গা দিলে এসটিএস নির্মাণ করে দেবে ডিএনসিসি। তারপরও এই শহর নোংরা করতে দেয়া হবে না।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ