বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

বাংলাদেশের পর এবার পাকিস্তানে ভ্যাকসিন পাঠাচ্ছে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের পর এবার পাকিস্তানে ভ্যাকসিন পাঠাচ্ছে ভারত। ৪ কোটি ৫০ লাখ ডোজ ভারতীয় করোনা ভ্যাকসিন পাবে পাকিস্তান। এই মার্চেই ভ্যাকসিন পাকিস্তানে পৌঁছাবে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম দ্য ন্যাশন। এই প্রথম পাকিস্তানে যাচ্ছে ভারতীয় কোম্পানি সেরামের করোনা ভ্যাকসিন।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পাকিস্তানকে এই ভ্যাকসিন দেয়া হবে গাভি চুক্তির অধীনে। জুন মাস নাগাদ আরো ১ কোটি ৬০ লাখ ভ্যাকসিন পাবে পাকিস্তান। এদিকে পাকিস্তানে ভ্যাকসিন কার্যক্রম গত ফেব্রুয়ারি মাসেই শুরু হয়েছে। অনুদান হিসেবে পাঠানো চীনা ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে দেশটির স্বাস্থ্যকর্মীদের প্রাধান্য দিয়ে। তবে এ সপ্তাহে দেশজুড়ে ভ্যাকসিন কার্যক্রম চালু করেছে দেশটি।

প্রতিবেশী দেশগুলোর তুলনায় ভ্যাকসিন কার্যক্রম চালু করতে কিছুটা পিছিয়ে পড়েছে দেশটি। উল্লেখ্য, গাভি প্রজেক্টের অধীনে বিশ্বের ৯২টি নিম্ন আয়ের দেশকে বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহ করা হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ