বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়ার পর রক্ত জমাট বাঁধার প্রমাণ মেলেনি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়ার পর রক্ত জমাট বাঁধার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করার কোনো কারণ নেই জানিয়ে টিকাদান কর্মসূচি চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। খবর রয়টার্সের।

অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণের পর কারো কারো রক্তনালিতে রক্ত জমাট বেঁধে যাচ্ছে এমন খবর ছড়িয়ে পড়ার পর টিকা প্রদান কার্যক্রম স্থগিত করে ডেনমার্ক, নরওয়ে, বুলগেরিয়াসহ বেশ কয়েকটি দেশ। এর ফলে টিকাটি গ্রহণকারী দেশগুলোর কর্তৃপক্ষের কপালে পড়ে চিন্তার ভাঁজ পড়ে।

তবে শুক্রবার (১২ মার্চ) বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ বন্ধের কোনো কারণ নেই। টিকাটির বিষয়ে পার্শ্বপ্রতিক্রিয়ার যে কথা বলা হয়েছে তা সত্য নয় বলেও জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র মার্গারেট হ্যারিস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা মুখপাত্র বলেন, এটি খুবই চমৎকার একটি টিকা। দেশগুলোর উচিত এটি ব্যবহার অব্যাহত রাখা। কারণ এরসঙ্গে রক্ত জমাট বাধার কোন সংশ্লিষ্টতা এখনো পাওয়া যায়নি। তবে যে কথা ছড়িয়েছে, সে বিষয়ে ডব্লিউ এইচ ও বিস্তারিত তদন্ত অব্যাহত রেখেছে।

এখন পর্যন্ত কেবল ইউরোপেরই ৫০ লাখ মানুষ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণ করেছেন। এ ছাড়া কম মূল্য এবং সহজে সংরক্ষণযোগ্য হওয়ায় ভ্যাকসিনটি ব্যবহার করছে দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ