বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

ওয়াজ-মাহফিলের নামে ভুয়া বক্তার প্রতারণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার ধর্মীয় ওয়াজ মাহফিলের নামে প্রতারণা। কখনও বক্তা যোগাড় করে দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়া হচ্ছে, কখনও আবার টাকা নিয়ে উধাও কিন্তু অনুষ্ঠানস্থলে নেই বক্তা। মাওলানা শরিফুল ইসলাম নামে এরকমই এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

মাওলানা শরিফুল ইসলাম নারায়ণগঞ্জ বন্দর থানার বায়তুল মামুর জামে মসজিদের খতিব। নিজেকে তিনি পরিচয় দেন জনপ্রিয় ইসলামিক বক্তা মীর হাবিবুর রহমান যুক্তিবাদীর পিএস হিসেবে। অভিযোগ, হাবিবুর রহমান যুক্তিবাদীকে বক্তা হিসেবে নিয়ে যাওয়ার কথা বলে দেশের বিভিন্ন এলাকা থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। এমনই এক অভিযোগে রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা মামলায় নারায়নগঞ্জের বন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। টাকা সংগ্রহ করা হতো মসজিদের মুয়াজ্জিন এনামুলের বিকাশ নম্বরে।

অভিযুক্ত শরিফুল ইসলাম বলেন, ‘আমি হুজুরকে না বলে এই তারিখটা দিয়েছিলাম। আমার ভুল হয়ে গেছে, আমি হুজুরের সাথে পরামর্শ না করে এই কাজটা করেছিলাম।’

নারায়ণগঞ্জ বায়তুল মামুর জামে মসজিদের মুয়াজ্জিন এনামুল হক বলেন, ‘শরিফুল ইসলাম আমার বিকাশ নাম্বারে টাকা আনছে। প্রথমে ৯ হাজার টাকা আনছে, পরে ২০ হাজার আনছে।’ সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, শরিফুল ইসলাম হাবিবুর রহমান যুক্তিবাদীর সাবেক ছাত্র। তাঁর বিকাশ একাউন্টে শতাধিক লেনদেনের হিসাব পাওয়া গেছে।

ডিএমপির তেজগাঁও জোনের ডিসি হারুন অর রশিদ বলেন, ‘মানুষ শরিফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে মীর হাবিবুর রহমান যুক্তিবাদীকে মাহফিলের দাওয়াত দেয়ার জন্য। তখন শরিফুল বলে যে, আমার বিকাশে ৫০ হাজার টাকা পাঠান, আমি ওনাকে কন্টাক্ট করাই দিচ্ছি। এই বিকাশ নাম্বার দেখেছি প্রায় কয়েকশ মানুষের বিকাশ থেকে টাকা আসছে।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ