শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ঢাবি উপ-উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (১২ মার্চ) রাতে তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য জানান।

মাকসুদ কামাল বলেন, করোনা টেস্টের রেজাল্ট পজেটিভ এসেছে। আমার শরীরের তাপমাত্রা ভালো আছে। কোনো ধরনের দুর্বলতা নেই। সবার কাছে দোয়া প্রার্থনা করছি।

গত ৭ ফেব্রুয়ারি করোনা ভ্যাকসিন নিয়েছিলেন ঢাবির এ অধ্যাপক। টিকা নেয়ার ৩২ দিন পর তিনি করোনায় আক্রান্ত হলেন।

সারা বিশ্বে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১১ কোটি ৯৫ লাখ ৯৭ হাজার একশ ৭০ জন এবং মারা গেছে ২৬ লাখ ৫০ হাজার আটশ ৯৯ জন। সুস্থ হয়ে গেছে ৯ কোটি ৬২ লাখ ৪৫ হাজার আটশ ২৪ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ