বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না: সমমনা ইসলামী দলসমুহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সমমনা ইসলামী দলসমুহের নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিদেশী রাষ্ট্রপ্রধানদের আগমন নিঃসন্দেহে আমাদের দেশের ভাবমূর্তিকে উজ্জল করবে। বাংলাদেশের জনগণ এসব রাষ্ট্রীয় অতিথিদেরকে অবশ্যই স্বাগত জানাবে। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের জনগণ স্বাগত জানাতে পারেনা।

কারণ ভারত তিস্তাসহ অভিন্ন নদীসমুহের পানি প্রবাহ সুস্কমৌসুমে প্রত্যাহার করেছে। সীমান্তে বাংলাদেশী জনগণকে হত্যা করছে, কাশ্মীরে মুসলিম গণহত্যা চালাচ্ছে, বাংলা ভাষীদের নাগরিকত্ব বাতিলের পায়তারা করছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বারবার নগ্ন হস্তক্ষেপ করছে। কাশ্মীর গুজরাটসহ ভারতে মুসলমানদের রক্তে বারবার রঞ্জিত হয়েছে নরেন্দ্র মোদীর হাত।

সুতরাং ভারতের প্রধানমন্ত্রীর আগমনে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে পারেনা।

আজ ১৩ মার্চ বিকাল ৬টায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পল্টনস্থ কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহসভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সমমনা ইসলামী দলসমুহের নেতৃবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেন।

বৈঠকে বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমাদ আব্দুল কাদের, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, বাংলাদেশ মুসলিম লীগের স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম, ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারী জেনারেল মোস্তাফা তারেকুল হাসান, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান গাজীপুরী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, অফিস সম্পাদক মাওলানা আব্দুল গফফার ছয়ঘরী, মুসলিম লীগের অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান, ভাইস প্রেসিডেন্ট জনাব নজরুল ইসলাম প্রমূখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ