বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

যাত্রাবাড়ী মাদরাসার শিক্ষা সমাপনী ও দোয়া অনুষ্ঠান আজ সন্ধ্যায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: রাজধানীর জামিয়া ইসলামিয়া মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার শিক্ষা সমাপনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

আজ শনিবার (১৩ মার্চ) বাদ মাগরিব জামিয়া ইসলামিয়া মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানের আখেরি দরসের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এ শিক্ষা সমাপনী ও দোয়া মাহফিল অনুষ্ঠান।

এ বছর যাত্রাবাড়ী মাদরাসার দাওরায়ে হাদিস থেকে ২ হাজার ৩৫ জন শিক্ষার্থী কওমি মাদরাসার সর্বোচ্চ শ্রেনি তাকমিল জামাত সমাপন করে সম্মাননা পাগড়ী গ্রহণ করবেন। বাদ মাগরিব শেষ সবক পড়ানোর পর তাদের মাথায় পাগড়ী তুলে দেবেন মাদরাসার মুহতামিম মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান।

এছাড়া মাদরাসার ইফতা বিভাগ থেকে ৪৫ জন, তাফসির বিভাগ থেকে ২৮ জন, কেরাতে সাবআ থেকে ১৮ জন, কেরাতে হাফস থেকে ৫০ জন, হিফজুল করুআন বিভাগ থেকে ৯৬ জন, উলুমুল হাদিস থেকে ১১ জন, দাওয়া বিভাগ থেকে ১৪ জন ও আদব বিভাগ থেকে ৬৩ জন ছাত্র সম্মাননা পাগড়ী গ্রহণ করবেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ