বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

৩৫ লাখ খরচ করে নানাবাড়ি এলাকায় মসজিদ বানালেন ক্রিকেটার সাকিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্মপ্রাণ মসুল্লিদের নামাজ আদায়ের জন্য বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার নানাবাড়ি এলাকায় একটি মসজিদ নির্মাণ করে দিয়েছেন। গত বছরের এপ্রিলে মসজিদটি উদ্বোধন করা হলেও এতদিন গণমাধ্যমে প্রকাশ হয়নি। মসজিদ তৈরি করে দেওয়ার এ মহৎ কাজটি সাকিব নিজেও প্রচার করতে চাননি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরায় জন্ম নেওয়া সাকিব একই জেলার আলোকদিয়ার বারাশিয়ায় নানার বাড়ি এলাকায় একটি মসজিদ নির্মাণ করেছেন। বারাশিয়া পূর্বপাড়া জামে মসজিদটি নির্মাণে প্রায় ৩৫ লাখ টাকার মতো খরচ হয়েছে। একতলা বিশিষ্ট ওই মসজিদের ভেতরে ছয়টি কাতার করা হয়েছে। প্রতি কাতারে ৪০ জনের মতো মুসল্লি নামাজ আদায় করতে পারেন।

গত বছরের এপ্রিলে মসজিদটি উদ্বোধন করা হয়। মসজিদটিতে ইমাম হিসাবে দায়িত্ব পালন করছেন মুফতি মো. আতিক উল্লাহ। যোগাযোগ করা হলে তিনি বলেন, মসজিদটি উদ্বোধনের পর থেকে তিনি ইমামতি করছেন। নানাবাড়ি এলাকায় সাকিবের এ মহৎ কাজে এলাকাবাসী খুবই খুশি।

এ বিষয়ে জানতে চাইলে সাকিবের ছোট মামা স্থানীয় একটি মাদরাসার শিক্ষক বাবলুর রহমান বলেন, সাকিব নিজের অর্থায়নে এখানে একটি মসজিদ নির্মাণ করেছে। তবে বিষয়টি সে প্রচার করতে চায়নি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ