শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

বরিশালে বাস-থ্রি হুইলার সংঘর্ষে মাদরাসা ছাত্র নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের সঙ্গে থ্রি হুইলার মাহিন্দ্রার সংঘর্ষে মোহাম্মদ হামজা নামে ১২ বছরের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে থ্রি হুইলারের চালকসহ আরও পাঁচজন।

শনিবার (১৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে বরিশালের কাশিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে ঘাতক বাসটিকে আটক করতে পারেনি পুলিশ।

নিহত হামজা বরগুনার বামনা এলাকার বাসিন্দা এবং নগরীর কাউনিয়া এলাকার আল কুরআন ফাউন্ডেশনের ছাত্র। আহতরা হলো- ওই মাদরাসার ছাত্র আইমান, নোমান, বায়জীদ, রুবেল ও থ্রি হুইলার চালক সেলিম ভূইঞা।

স্থানীয়রা জানায়, পিরোজপুরের ছারছিনা মাহফিল শেষে সেখান থেকে একটি থ্রি হুইলারে করে বরিশালের উদ্দেশে আসা আল কুরআন ফাউন্ডেশনের ছাত্ররা। পথিমধ্যে কাশিপুর এলাকায় বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে থ্রি হুইলার মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় শিশু হামজা। এছাড়া আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বরিশাল এয়ারপোর্ট থানার সহকারী উপ-পরিদর্শক মুহা. রাজিব জানান, ঘাতক বাস এবং বাসের ড্রাইভারকে আটক করা সম্ভব হয় নি। আমরা সিসি টিভি ফুটেজ দেখে আটকের চেষ্টা করছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ