বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রবেশগেটে ভাঙচুর ঘটনা হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ জনের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে: প্রতিমন্ত্রী নুর শুক্রবারে সোহরাওয়ার্দীতে বিশাল ইজতেমা, চলছে শেষ সময়ের প্রস্তুতি নাঙ্গলকোটে মাদরাসার বার্ষিক মাহফিলে দাওয়াহ ক্যাম্প, পুরস্কৃত মেধাবী শিক্ষার্থীরা ‘নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সবারই দায়িত্ব রয়েছে’ হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৬) দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি উপকূলে আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

‘মোদিবিরোধী আন্দোলন করলে কঠোর ব্যবস্থা‘

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের সময় মোদিবিরোধী আন্দোলনের নামে কেউ রাষ্ট্রের সুনাম নষ্ট করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।

রোববার মুজিববর্ষ ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মনিরুল ইসলাম।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে ৫টি দেশের রাষ্ট্রপ্রধান আসবে। এ সময় কাউকে আন্দোলন না করার অনুরোধ করছি। তবে, কেউ রাষ্ট্রের সুনাম নষ্ট করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, রাজধানীতে বেশকিছু উন্নয়ন প্রকল্প চলমান আছে। ফলে চলাচলের রাস্তা কিছুটা সংকুচিত হয়ে গেছে। আগামী ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে এ অনুষ্ঠান হবে। এ সময় ভিআইপিদের চলাচলের জন্য জনসাধারণের চলাচলে কিছুটা ভোগান্তি হতে পারে। ট্রাফিক ব্যবস্থা কিছুটা বিঘ্নিত হতে পারে। এ জন্য নগরবাসীকে গন্তব্যে পৌঁছাতে হাতে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় নিয়ে বের হতে অনুরোধ করেন মনিরুল ইসলাম।

তিনি বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে কোনো দুর্ভোগ না হয়, তবুও ক্ষেত্র বিশেষে হতে পারে। এ জন্য রাষ্ট্রীয় সম্মানের কথা চিন্তা করে নগরবাসীকে এসব ভোগান্তি মেনে নেয়ার আহ্বান জানান মনিরুল ইসলাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ