শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’ বায়ু ও শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর চীনের সহায়তা পেলে দেশ এগিয়ে যাবে: মির্জা ফখরুল

শ্রীলংকায় নিষিদ্ধ হচ্ছে বোরকা, ১ হাজারের বেশি মাদরাসা বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বোরকা পরায় নিষেধাজ্ঞাসহ এক হাজারের বেশি মাাদরাসা বন্ধ করতে যাচ্ছে শ্রীলংকা। গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে দেশটির জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী সারাথ উইরাসেকেরা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, জাতীয় নিরাপত্তা বিবেচনায় কিছু নারীর পুরোপুরি মুখ ঢেকে রাখার পোশাক নিষিদ্ধের একটি পেপারে শুক্রবার স্বাক্ষর করেছেন তিনি।

তিনি বলেন, আগেকার দিনে মুসলিম নারী ও তরুণীরা কখনই বোরকা পরতেন না। এটি সম্প্রতি উত্থান ঘটা ধর্মীয় চরমপন্থার একটি আলামত। আমরা নিশ্চিতভাবেই এটি নিষিদ্ধ করতে যাচ্ছি।

মন্ত্রী বলেন, সরকার এক হাজারের বেশি মাদরাসা বন্ধের পরিকল্পনা করছে। এসব মাদরাসা দেশের জাতীয় শিক্ষানীতি ধ্বংস করছে। কেউ একটি স্কুল খুলে শিক্ষার্থীদের যা ইচ্ছা শেখাতে পারেন না।

এর আগে ২০১৯ সালে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ শ্রীলংকার একাধিক গির্জা ও হোটেলে বোমা হামলায় আড়াই শতাধিক মানুষের প্রাণহানির পর মুসলিম নারীদের বোরকা পরিধান সাময়িক নিষিদ্ধ করা হয়। এবার মুসলিমদের এ পোশাক স্থায়ীভাবে নিষিদ্ধ হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ