বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে দেশের যেসব এলাকায় হতে পারে বৃষ্টি  গ্রিন টি খেলে কি সত্যিই ওজন কমে? জেনে নিন আসল তথ্য জোরে কেরাত পড়তে হয়—এমন নামাযের কাযা আদায়ে কি জোরে কেরাত পড়তে হবে? এক আলেমের চোখে প্রতিভা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রবেশগেটে ভাঙচুর ঘটনা হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ জনের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে: প্রতিমন্ত্রী নুর শুক্রবারে সোহরাওয়ার্দীতে বিশাল ইজতেমা, চলছে শেষ সময়ের প্রস্তুতি নাঙ্গলকোটে মাদরাসার বার্ষিক মাহফিলে দাওয়াহ ক্যাম্প, পুরস্কৃত মেধাবী শিক্ষার্থীরা ‘নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সবারই দায়িত্ব রয়েছে’

শ্রীলংকায় হিযাব নিষিদ্ধকরণ ও মাদ্রাসা বন্ধের পদক্ষেপ বন্ধ করতে হবে: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলংকায় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবে মুসলিম মহিলাদের বোরকা পরিধান নিষিদ্ধ এবং এক হাজারেরও বেশি ইসলামিক স্কুল বা মাদরাসা বন্ধের সিদ্ধান্তে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।

আজ রোববার প্রদত্ত এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, শ্রীলংকার মন্ত্রীসভায় মুসলিম মহিলাদের বোরকা নিষিদ্ধকরণের প্রস্তাব অনুমোদনের পদক্ষেপ নি:সন্দেহে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতার হস্তক্ষেপ। মুসলিম নারীদের স্বাধীনভাবে ধর্মচর্চায় বাধা দেয়ার অধিকার শ্রীলংকান সরকারের নেই বরং তা মানবাধিকারের লঙ্ঘনের শামিল।

শ্রীলংকান বর্তমান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ক্ষমতাসীন হওয়ার পর একের পর এক ইসলাম ও মানবতাবাদ বিরোধী পদক্ষেপ গ্রহণ করছে। করোনাকালে মুসলামানদের লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে, যা অত্যন্ত গর্হিত কাজ।

সম্প্রতি তার সরকারের উদ্যোগে মুসলমানদের এক হাজারেরও বেশি মাদ্রাসা বন্ধ করে দেয়ার ষড়যন্ত্র করছে। শ্রীলংকায় হিযাব নিষিদ্ধকরণ ও মাদ্রাসা বন্ধের পদক্ষেপ বন্ধ করতে হবে। বিবৃতিেেত নেতৃদ্বয় অবিলম্বে অবিলম্বে শ্রীলংকান সরকারকে মুসলমানদের নাগরিক স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ জোর দাবি জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ