মাওলানা মুহাম্মদ আবু সালেহ।।
কাউকে উপহাস করা, তিরস্কার করা, হেয় প্রতিপন্ন করা, মন্দ নামে ডাকা, অসম্মান করা কিংবা তুচ্ছ-তাচ্ছিল্য করা নিতান্ত গর্হিত অন্যায়। এই জাতীয় প্রতিটি কাজ ইসলামে অতিশয় নিন্দনীয় এবং সঙ্গত কারণে এগুলোকে ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ করেছে। বলা বাহুল্য, এ ধরনের মন্দ আচরণ যে কারও সাথেই করা হোক না কেন, এগুলোতে মানুষ স্বাভাবিকভাবেই কষ্ট পেয়ে থাকে। কেউ কেউ হয়তো নিতান্ত অপছন্দনীয় হওয়া সত্বেও পরিবেশ পরিস্থিতি কিংবা অবস্থার পরিপ্রেক্ষিতে তার অপছন্দের বিষয়টি বলতে পারেন না, অথবা, তার অপছন্দের অভিব্যক্তিটি আক্ষরিক অর্থে ফুটিয়ে তুলতে সক্ষম হন না, কিংবা শক্তি-সামর্থ্যে ও অর্থে-বিত্তে সমাজে নিজের দুর্বল অবস্থান বিবেচনায় এসব আচরণ তার কাছে নিতান্ত ঘৃণিত মনে হওয়ার পরেও প্রতিবাদে সোচ্চার হতে পারেন না, বরং নিরুপায় হয়ে এ ধরণের আচরণ দিনের পর দিন সহ্য করে যাওয়াকেই একমাত্র উপায় ধরে নেন।
বস্তুতঃ এই ধরণের ঘৃণ্য বদ স্বভাবের কোনো স্থান নেই ইসলাম ধর্মে। বিশ্ব মানবতাকে আদর্শ জীবন উপহার দিতে সর্বোত্তম নমুনা পেশ করেছে ইসলাম। তাই এসব মানুষের সম্মানহানিকর এসব স্বভাব অবশ্যই পরিহার করতে হবে। পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা ইরশাদ করেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَسْخَرْ قَومٌ مِّن قَوْمٍ عَسَى أَن يَكُونُوا خَيْرًا مِّنْهُمْ وَلَا نِسَاء مِّن نِّسَاء عَسَى أَن يَكُنَّ خَيْرًا مِّنْهُنَّ وَلَا تَلْمِزُوا أَنفُسَكُمْ وَلَا تَنَابَزُوا بِالْأَلْقَابِ بِئْسَ الاِسْمُ الْفُسُوقُ بَعْدَ الْإِيمَانِ وَمَن لَّمْ يَتُبْ فَأُوْلَئِكَ هُمُ الظَّالِمُونَ
হে মুমিনগণ, তোমাদের পুরুষরা যেন পরস্পরকে উপহাস না করে, কেননা, সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে এবং কোন নারী অপর নারীকেও যেন উপহাস না করে। কেননা, সে উপহাসকারিণী অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না। কেউ বিশ্বাস স্থাপন করলে তাদের মন্দ নামে ডাকা গোনাহ। যারা এহেন কাজ থেকে তওবা না করে তারাই যালেম। -সুরা হুজরাত, আয়াত ১১
কাউকে উপহাস করা যাবে না, এটি নিন্দনীয় স্বভাব
উপরোক্ত আয়াতে কাউকে উপহাস করা, কারো দোষত্রুটি বর্ণনা করা কিংবা মন্দ নামে ডাকতে নিষেধ করা হয়েছে। উপহাস বলতে কাউকে হেয়প্রতিপন্ন করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, অপমà¦