বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে দেশের যেসব এলাকায় হতে পারে বৃষ্টি  গ্রিন টি খেলে কি সত্যিই ওজন কমে? জেনে নিন আসল তথ্য জোরে কেরাত পড়তে হয়—এমন নামাযের কাযা আদায়ে কি জোরে কেরাত পড়তে হবে? এক আলেমের চোখে প্রতিভা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রবেশগেটে ভাঙচুর ঘটনা হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ জনের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে: প্রতিমন্ত্রী নুর শুক্রবারে সোহরাওয়ার্দীতে বিশাল ইজতেমা, চলছে শেষ সময়ের প্রস্তুতি নাঙ্গলকোটে মাদরাসার বার্ষিক মাহফিলে দাওয়াহ ক্যাম্প, পুরস্কৃত মেধাবী শিক্ষার্থীরা ‘নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সবারই দায়িত্ব রয়েছে’

আগামীকাল মাতুয়াইল জামিয়া ইসলামিয়ার মাহফিলে আসছেন আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি নূরুদ্দীন মুহাম্মদ।।

দেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া আল-হেরা ঢাকা মাদরাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে ২দিনব্যাপী ১২তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আসছেন আল্লামা মাহমুদুল হাসান।

আগামী (১৬-১৭ মার্চ) মঙ্গল ও বুধবার ঢাকার মাতুয়াইল কদমতলী জামিয়া ইসলামিয়া আল-হেরা মাদরাসা ও এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হবে ইসলামী মহা সম্মেলন।

এ সম্মেলনের প্রথম দিনে সভাপতিত্ব করবেন আল্লামা মুফতি আব্দুল বারী মুহতামিম ও শায়খুল হাদিস, জামিয়া আশরাফিয়া সাইনবোর্ড, ঢাকা। প্রধান অতিথি হিসেবে থাকবেন কওমি মাদারাসার সর্বোচ্চ অথরিটি সংস্থা হাইয়াতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান। উপস্থিত থাকবেন ঐতিহাসিক ডিআইটি জামে মসজিদের সম্মানিত খতিব আল্লামা আব্দুল আউয়াল, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা দেলোয়ার হোসেন তাহেরপুরী।

সম্মেলনের দ্বিতীয় দিনে ওয়াজ করবেন আল্লামা মুফতি নুরুল আমিন আল ফরিদী, মুহাদ্দিস জামিয়াতুত তাকওয়া ঢাকা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, মুফতি মাসউদুর রহমান চাঁদপুরী। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফতী নোমান কাসেমী। এ ছাড়া দেশ বরেণ্য অনেক উলামায়ে কেরাম।

প্রতিবছর ঐতিহ্যবাহী এই দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের বাৎসরিক মাহফিল জামিয়ার ছাত্রবৃন্দের আগ্রহের কেন্দ্র হয়ে থাকে। তাই বরাবরের মত এবারও বার্ষিক এ আয়োজন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে মাদরাসা কর্তৃপক্ষ। দীন দরদি সবাই কে এ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন এলাকাবাসী ও মাদরাসা কর্তৃপক্ষ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ