বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে দেশের যেসব এলাকায় হতে পারে বৃষ্টি  গ্রিন টি খেলে কি সত্যিই ওজন কমে? জেনে নিন আসল তথ্য জোরে কেরাত পড়তে হয়—এমন নামাযের কাযা আদায়ে কি জোরে কেরাত পড়তে হবে? এক আলেমের চোখে প্রতিভা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রবেশগেটে ভাঙচুর ঘটনা হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ জনের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে: প্রতিমন্ত্রী নুর শুক্রবারে সোহরাওয়ার্দীতে বিশাল ইজতেমা, চলছে শেষ সময়ের প্রস্তুতি নাঙ্গলকোটে মাদরাসার বার্ষিক মাহফিলে দাওয়াহ ক্যাম্প, পুরস্কৃত মেধাবী শিক্ষার্থীরা ‘নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সবারই দায়িত্ব রয়েছে’

চট্টগ্রামে বাড়ছে করোনার সংক্রমণ, নতুন শনাক্ত ১৫৩ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেশ কিছুদিন ধরে করোনা সংক্রমণের হার নিম্নমুখী থাকলেও হঠাৎ করে তা বাড়তে শুরু করেছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে ১৫৩ জনের।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, ভ্যাকসিন আসার পর থেকে জনসাধারণের মধ্যে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে অনীহা দেখা যাচ্ছে। যা করোনার সংক্রমণ বাড়ার অন্যতম কারণ।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, চলতি মাসের গত ১৪ দিনে চট্টগ্রামে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৫৭ জন। এছাড়া সর্বশেষ রোববার (১৪ মার্চ) কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৬টি ল্যাবে ১ হাজার ৭১১টি নমুনা পরীক্ষা করে ১৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত হলেন ৩৬ হাজার ৫৫৬ জন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে উদাসীনতা চলে এসেছে। দেখে মনে হচ্ছে দেশে করোনা নেই। এমন উদাসীনতার কারণের ক্রমশ করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ভ্যাকসিন এসেছে মানে এই নয়- করোনাকে আমরা জয় করে ফেলেছি। আমাদের উচিত অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহার করা। কারণ, করোনা প্রতিরোধের একমাত্র হাতিয়ার মাস্ক ব্যবহার করা এবং স্বাস্থ্যবিধি মানা।

এদিকে এখন পর্যন্ত চট্টগ্রামে করোনার টিকা গ্রহণ করেছেন ৩ লাখ ৮০ হাজার ২৬৭ জন। সর্বশেষ রোববার টিকা নিয়েছেন ৫ হাজার ৯১৯ জন। এর মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৩ হাজার ৭৯২ জন এবং উপজেলায় ২ হাজার ১২৭ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ