বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ করার মাধ্যমে আবার আগের নামে ফিরলো মন্ত্রণালয়।

তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’। আর ইংরেজিতে বলা হবে ‘মিনিস্ট্রি অব ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং’। সোমবার (১৫ মার্চ) মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি রুলস অব বিজনেস, ১৯৯৬ এর সংশোধনের মাধ্যমে মন্ত্রণালয়ের নামের পরিবর্তন এনেছেন।

তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রণালয় তথ্য ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সংক্রান্ত কার্যাবলি সম্পাদন করে থাকে। তাই বর্তমান নামের সঙ্গে পুরো বিষয়টি প্রতিফলন ঘটেনা। এ কারণে সম্প্রচার শব্দটি যুক্ত করার উদ্যোগ নেয়া হয়।

এর আগে, এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, স্বাধীনতার পর মন্ত্রণালয়ের নাম ছিলো 'তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়'। এখন আবার আগের নামে ফিরে যাওয়ার প্রস্তাব করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ