বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

দুর্বৃত্তদের আগুনে পুড়লো সুইডেনের ইসলামি স্কুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়াহইয়া বিন আবু বকর।।

সুইডেনের আস সালামসকোলান নামক একটা ইসলামি স্কুলক (মাদরাসা) পুড়িয়ে দিয়েছে মুখোশ পরিহিত কিছু দুস্কৃত৷ স্কুলে লাগানো সিসি ক্যামেরায় বিষয়টি ধরা পড়ে৷

গত ১৪ মার্চ রোববার সকালবেলা এ ঘটনা ঘটেছে বলে স্কুলের কর্তৃপক্ষ জানিয়েছে৷

দেশটির এসটিভি সরকারী টেলিভিশন বিদ্যালয়ের পরিচালক হুসেন আল-দাউদীর বরাত দিয়ে জানায়, স্কুল প্রশাসন সিসি ক্যামেরার সাহায্যে স্কুলে আগুন ধরিয়ে দেওয়া অজ্ঞাত ব্যক্তিদের সনাক্ত করতে সক্ষম হয়েছে।

স্কুল কর্তৃপক্ষ সিসিটিভি রেকর্ডিং পুলিশকে সরবরাহ করেছে এবং পুলিশ ইতিমধ্যে অপরাধীদের সনাক্ত করতে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে বলে তিনি জানিয়েছেন৷ তিনি আরও বলেন, আমরা রেকর্ডিংগুলিতে দেখেছি যে, দুজন মুখোশধারী ব্যক্তি স্কুলের জানালা ভেঙে স্কুলের ভেতরে দাহ্য পদার্থ নিক্ষেপ করছে৷

খুব সকালে দুর্ঘটনাটি ঘটেছে৷ তখনো বিদ্যালয়ে শিক্ষার্থীরা আসেনি৷ ফলে আগুনে কেউ হতাহত হয়নি৷ সূত্র: মিসর টুডে ও এ্যারাবিক আরটি ডট কম৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ