বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

রোজা রেখেও নেয়া যাবে করোনার টিকা: ইফা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোজা রেখেও করোনা ভাইরাসের টিকা নেয়া যাবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। রোববার (১৪ মার্চ) দেশের বরেণ্য উলামায়ে কেরাম এবং ইফার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে এক মতবিনিময় সভার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

তাতে বলা হয়, দেশের বরেণ্য উলামায়ে কেরাম সর্বসম্মতভাবে একমত পোষণ করেন যে, করোনা ভাইরাসের টিকা মাংসপেশিতে গ্রহণ করা হয় এবং তা সরাসরি খাদ্যনালী ও পাকস্থলিতে প্রবেশ করে না, সেহেতু রমজান মাসে রোজাদার ব্যক্তি দিনের বেলায় শরীরে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করলে রোজা ভঙ্গ হবে না।

এদিকে, মুসলিম বিশ্বের শীর্ষস্থানীয় আলেমগণও একই মত পোষণ করেছেন– উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, রোজা রেখে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করা যাবে।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে দেশের বরেণ্য উলামায়ে কেরাম এবং ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নূরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ