বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

শ্রীলংকায় বোরকা নিষিদ্ধ ও মাদরাসা বন্ধে জমিয়তের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলংকায় বোরকা নিষিদ্ধ ও মাদরাসা বন্ধ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব শায়খুল হাদিস মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম। সেউ সাথে আড়ং কর্তৃপক্ষ আল্লাহর রাসূল সা. এর সুন্নত দাঁড়ি কে অবমূল্যায়ন করায় আড়ং এর সব রকমের পণ্য বয়কট করারও আহবান জানিয়েছেন তারা।

আজ সোমবার (১৫ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় এই আহ্বান জানান।

নেতৃদ্বয় শ্রীলংকার ইসলামবিদ্বেষী প্রেসিডেন্টকে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী অনূষ্ঠানের দাওয়াত প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

আড়ং কর্তৃপক্ষকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহবান জানিয়ে নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। মুসলমানদের এই দেশে মুসলমানদের শেয়ার ও নিদর্শন দাঁড়িকে অবমূল্যায়ন করার দুঃসাহস তারা কোথায় পেল? আড়ং কর্তৃপক্ষকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ